,

গুগলের 5G ড্রোন উড়বে আকাশে!

dronesবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : 4G-র গণ্ডী ছাড়িয়ে 5G পরিষেবা শুরু হয়ে গিয়েছে অনেক জায়গাতেই। তবে শোনা যাচ্ছে এবার 5G  নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। 5G ইন্টারনেট বাহী ড্রোনও ওড়ানো হবে বলে সূত্রের খবর। নিউ মেক্সিকোতে গোপনে সেই প্রজেক্ট চলছে বলে জানা গিয়েছে। গুগলের প্রজেক্ট ম্যানেজার ও স্পেশক্রাফট আমেরিকার মধ্যে রিপোর্ট চালাচালিও হয়ে বলে জানা যাচ্ছে। এই প্রজেক্টের কোড নেম স্কাইবেন্ডার।

স্কাইবেন্ডার হল গুগলের অ্যাকসেস টিমের একটি প্রজেক্ট। এর মধ্যে রয়েছে গুগলের প্রজেক্ট লুনও। মনে করা হচ্ছে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সৌরশক্তিচালিত কয়েক হাজার ড্রোন বিশ্বের বিভিন্ন প্রান্তে ওড়ানো হবে। বর্তমান 4G -র থেকে ৪০ গুন বেশি স্পিড থাকবে সেই ড্রোনে।

এছাড়া সাপোর্টিভ এয়ারক্রাফট তৈরি করেও পরীক্ষা চালাচ্ছে গুগল। জানা গিয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে ভেসে বেড়ানো ড্রোন থেকে ইন্টারনেট দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর স্কাইবেন্ডারের কথা এখনও অফিসিয়ালি জানায়নি সংস্থা। তবে যদি স্কাইবেন্ডার সত্যিই সম্ভব হয় তাহলে ওয়্যারলেস 5G পরিষেবা আর স্বপ্ন থাকবে না বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা