মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যারা মাদ্রাসা থেকে লাঠি নিয়ে বের হয় তারা ইসলামের শত্রু : মোকতাদির চৌধুরী

brahmanbaria-madrasa-lrg20160130192011নিউজ ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, যারা মাদ্রাসা থেকে লাঠি নিয়ে বের হয় তারা ইসলামের শত্রু। ইসলাম সহনশীলের ধর্ম।
শনিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহাতা দরবার শরিফ প্রাঙ্গণে পীরে কামেল হজরত শাহ সুফী মাওলানা আবদুল হান্নান (র.) এর ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এক মাদ্রাসাছত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি শহরজুড়ে চালানো তাণ্ডবের ঘটনা উল্লেখ করে বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ায় শান্তি ছিল। কিন্তু গত ১২ জানুয়ারি মাদ্রাসাছাত্ররা শহরজুড়ে তাণ্ডব চালিয়ে সেই শান্তি বিনষ্ট করেছে। সেদিন মাদ্রাসাছাত্ররা যখন শহরজুড়ে তাণ্ডব চালাচ্ছিল আমি মাদ্রাসার বড় আলেমদের সঙ্গে কথা বলে ছাত্রদের থামাতে বলেছিলাম, তখন আলেমরা বলেছেন ছাত্রদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আসলে তারাই ছাত্রদের উসকানি দিচ্ছিলেন।
তিনি আরও বলেন, জামিয়া ইসলামিয়া ইউনিসুছিয়া মাদ্রাসার লাঠি দিয়ে ইসলাম আসেনি, ইসলাম এসেছে মুহাব্বত থেকে। ইসলাম জবরদস্তির কোনো বিষয় নয়, যারা ইসলাম নিয়ে জবরদস্তি করে তারা কোনোভাবে সফল হতে পারবে না। এ সময় মোকতাদির চৌধুরী সব মানুষের মাঝে সেবার ইসলাম ছড়িয়ে দিতে দেশের পীর-মাশায়েখদের প্রতি আহ্বান জানান।
স্থানীয় কাওসার পীরজীর খানকার প্রতিষ্ঠাতা পীরজাদা নুরুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী