,

মায়ের স্থূলতা ও ডায়াবেটিস সন্তানের অটিজমের ঝুঁকি বাড়ায়

www.bonikbartaযেসব নারী স্থূলতা ও ডায়াবেটিসে ভুগছেন, তাদের সন্তানদের অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সম্প্রতি নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর লাইভ সায়েন্স।

গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসে আক্রান্ত নন, এমন মায়ের সন্তানদের তুলনায় এ রোগে আক্রান্ত মায়ের শিশুর (ছয় বছর পর্যন্ত) অটিজম হওয়ার হার প্রায় দ্বিগুণ। আর ডায়াবেটিস ও স্থূলতায় আক্রান্ত হলে অটিজমের ঝুঁকি বাড়ে আরো বেশি। এমন ক্ষেত্রে অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা চার গুণ পর্যন্ত বেড়ে যায়।

গবেষণাটির লেখক ও যুক্তরাষ্ট্রের বালটিমোরের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের চেয়ারপারসন এম ড্যানিলে ফ্যালিন বলেন, ‘জন্মের আগেই শিশুর অটিজমের সূচনা হতে পারে বলে নতুন গবেষণায় আলোকপাত করা হয়েছে।’

গবেষণায় ২ হাজার ৭০০ শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে অটিজমের হার ও বুদ্ধিপ্রতিবন্ধীর বিষয়টি খতিয়ে দেখা হয়। এছাড়া গবেষকরা গর্ভধারণের আগে মায়ের ওজন এবং গর্ভধারণের পর মায়ের ওজন ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার বিষয়ে আলোকপাত করেছেন। মায়ের চিকিত্সা-সম্পর্কিত রেকর্ড ও সাক্ষাত্কার থেকে এ গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে।

গবেষণায় অন্তর্ভুক্ত সব শিশুর মধ্যে ছয় বছর পর্যন্ত ১০২ জন অটিস্টিক ও ১৩৭ জন বুদ্ধিপ্রতিবন্ধী বলে শনাক্ত হয়েছে। এছাড়া যেসব নারী স্থূলতা ও ডায়াবেটিসে ভুগছেন না, তাদের তুলনায় অন্য মায়ের সন্তানদের বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ার ঝুঁকি বেশি।

তবে গবেষকরা বলছেন, মায়ের ডায়াবেটিস ও স্থূলতার সঙ্গে শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার আন্তঃসম্পর্ক পুরোপুরি পরিষ্কার নয়। অনেক গবেষক বলছেন, ডায়াবেটিস ও স্থূলতার কারণে মায়ের রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, যা পরবর্তীতে শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। এ গবেষণার ফলাফল গত শুক্রবার পেডিয়াট্রিকস জার্নালে প্রকাশ হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে