,

শান্তিরক্ষীর বিরুদ্ধে যৌন অভিযোগ, কিছু জানে না বাংলাদেশ

133151_1জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর যে সদস্যদের হাতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশসহ চারটি দেশের সৈনিকরা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এই প্রথম জাতিসংঘ এসব সৈনিকের জাতীয়তা প্রকাশ করলো।

জাতিসংঘ বলছে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে শিশুদের ওপর যৌন নিপীড়নের এসব ঘটনায় বাংলাদেশ ছাড়াও কঙ্গো, নিজের এবং সেনেগালের শান্তিরক্ষীরাও জড়িত ছিল।
এই অভিযোগ ওঠার পর কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে।

তবে বিবিসির তরফ থেকে যোগাযোগ করা হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ডেস্কের মহাপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন বাংলাদেশি শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের কোনো অভিযোগের তথ্য তাদের কাছে আসেনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বলছে অভিযোগটি সত্যি কি-না সেটি তাদেরও জানা নেই। কারণ এ ধরনের কোন অভিযোগ তাদের কাছেও পৌঁছায়নি।

জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী অভিযোগটি সত্যি হলে এটি বাংলাদেশের জন্যে অত্যন্ত বিব্রতকর হবে, কারণ শান্তিরক্ষা কার্যক্রমে যেসব দেশের অংশগ্রহণ সবচেয়ে বেশি বাংলাদেশ তার মধ্যে অন্যতম।

জাতিসংঘের তথ্য অনুযায়ী পনেরটির মতো শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছেন প্রায় সাড়ে আট হাজার বাংলাদেশি শান্তিরক্ষী যা এ কার্যক্রমে অংশ নেয়া অন্য যে কোনো দেশের তুলনায় বেশি।

এর মধ্যে ১২০০ এর মতো পুলিশ বাহিনীর সদস্য, বাকিরা সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য।

শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি সৈন্যদের কাজের সুনামও রয়েছে।

আর এ সুনামের কারণেই মূলত বিপুল সংখ্যক বাংলাদেশি এ কার্যক্রমে অংশ নিচ্ছেন ।

এখন শিশুদের ওপর যৌন নির্যাতনের মতো একটি অভিযোগ উঠেছে- তাও আবার অভিযোগটি খোদ জাতিসংঘের পক্ষ থেকেই। সেকারণে তা নিঃসন্দেহে বাংলাদেশের জন্যে বিব্রতকর।
সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা