,

তুরস্কে নৌকাডুবি, ৫ শিশুসহ ৩৯ অভিবাসীর প্রাণহানি

see botতুরস্ক উপকূলে নৌকা ডুবে পাঁচ শিশুসহ অন্তত ৩৯ অভিবাসন প্রত্যাশীর সলিল সমাধি হয়েছে। তবে, দেশটির কোস্টগার্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে ৬২ জনকে। শনিবার তুরস্কের পশ্চিমাঞ্চলে এজিয়ান সাগরে এ দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে জানা গেছে, ওই অভিবাসীদের বহনকারী নৌকাটি তুরস্ক থেকে গ্রিসের দ্বীপ লেসবস অভিমুখে রওয়ানা দিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ড জানিয়েছে, অবৈধভাবে নৌকাবোঝাই করে অভিবাসীদের গ্রিস উপকূলে ভেড়ানোর পরিকল্পনাকারী সন্দেহে এক তার্কিশকে আটক করা হয়েছে। এ দুর্ঘটনায় সলিলে সমাধিস্থ অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বেশিরভাগই আফগানিস্তান, মায়ানমার ও সিরিয়ার নাগরিক।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র তথ্যমতে, নতুন বছরের প্রথম মাসেই সাগরপথে গ্রিসে উঠেছে ৫২ হাজার অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী। তবে, রওয়ানা দিয়ে পথে মারা গেছে ২১৮ জন। আর গত বছর যে ১১ লাখ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ইউরোপে পাড়ি জমিয়েছে, তার মধ্যে সাড়ে আট লাখ গিয়েছে তুরস্ক থেকে সাগরপথে গ্রিস হয়ে। তবে, এই প্রচেষ্টায় এজিয়ান সাগরে সলিল সমাধি হয়েছে ৮০৫ জনের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা