,

জুয়েলার্সে ডাকাতি আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

goldenরাজধানীর কুড়িলের কুড়াতলী এলাকায় সোনার দোকানে ডাকাতির সময় ডাকাতদের ফাটানো বোমায় আতঙ্কে হূদরোগে আক্রান্ত হয়ে জহুরুন খাতুন (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। আর বোমার স্প্লিন্টারে আহত হয়েছে অন্তত পাঁচজন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। ডাকাতরা একটি দোকান থেকে প্রায় ৪০ ভরি সোনার অলংকার নিয়ে গেছে বলে জানা গেছে। রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। পুলিশ কাউকে আটকও করতে পারেনি।

এলাকাবাসী, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ৮টার দিকে ক্রেতাবেশে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করা হয় আইকে জুয়েলার্স নামের একটি সোনার দোকানে। ডাকাতদল ওই দোকান থেকে প্রায় ৪০ ভরি সোনা লুট করেছে বলে ধারণা করা হচ্ছে। পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা পাঁচ-ছয়টি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দোকান মালিক জামাল হোসেন, তাঁর ভাই ইয়াছিন, পথচারী জাহির হোসেনসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে জাকির হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে যে ভবনে আইকে জুয়েলার্স সেই বাড়িরই মালিক বৃদ্ধা জহুরুন খাতুন। তাঁর ছেলে আব্দুল কুদ্দুস বলেন, ‘আমার মা বোমার শব্দে অসুস্থ হয়ে সাড়ে ৮টার দিকে মারা যান। তাঁর হার্টের অসুখ ছিল।’ ডাকাতি ঘটনার প্রত্যক্ষদর্শী মাহতাব, রনি, বাদল ও নোমান জানান, ডাকাতদের তিনজন দোকানের ভেতরে ঢোকে। দুই-তিনজন বাইরে ছিল। তাদের একজনের হাতে পিস্তল ছিল। একজনের হাতে ছিল বোমা। ডাকাতি শেষে বের হয়েই তারা বোমা ফাটায়। দোকান মালিক জামালের বড় ভাই ইয়াছিন এগিয়ে গেলে তাঁর পায়ের কাছে বোমা ছোড়ে ডাকাতরা। এরপর তারা হেঁটে কুড়িল ফ্লাইওভারের দিকে গিয়ে প্রধান রাস্তায় ওঠে। ওই রাস্তায় একটি সাদা রঙের মাইক্রোবাস ও তিনটি সিএনজিচালিত অটোরিকশা অপেক্ষমাণ ছিল। মাইক্রোবাসটি দ্রুত প্রগতি সরণির দিকে এবং সিএনজিচালিত অটোরিকশাগুলো ফাইওভারে উঠে বনানীর দিকে চলে যায়।
ভাটারা থানার ওসি নুরুল মোত্তাকীন বলেন, ‘জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশের একাধিক দল এরই মধ্যে কাজ শুরু করেছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা