,

প্রেমে মজলেন নুসরাত ফারিয়া

Nusrat Fhariaবিনোদন ডেস্ক : দুই বাংলায় জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অল্প সময়েই পূরণ করেছেন আকাশ ছোঁয়ার স্বপ্ন। স্থান করে নিয়েছেন অগণিত দর্শক-অনুরাগীর হৃদয়ে। সম্প্রতি শোনা যাচ্ছে তার হৃদয়ে বাসা বেঁধেছে অন্য কেউ। ‘হিরো ৪২০’ ছবিতে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছেন এই অভিনেত্রী।
তবে কার প্রেমে পড়েছেন নুসরাত ফারিয়া? ‘হিরো ৪২০’ ছবিতে ফারিয়ার সহ-অভিনেতা ছিলেন ওপার বাংলার ওম। তবে কি ওমের প্রেমেই পড়লেন নাকি ওম অভিনীত চরিত্রের প্রেমে পড়েছেন তিনি?
এ প্রসঙ্গে সকলের জল্পনা দূর করে ফারিয়া বলেন, “আমি ‘হিরো ৪২০’-এর প্রেমে পড়েছি। এটা শতভাগ সত্যি। তবে সত্যি সত্যি ওমের প্রেমে পড়িনি। ‘হিরো ৪২০’ ছবিতে ওমের সঙ্গে আমার প্রেমের রসায়নটা ভালোভাবেই দেখিয়েছেন পরিচালক সৈকত নাসির।”
ওম-ফারিয়া জুটির পর্দায় রসায়ন বেশ ভালো। দর্শকেরা এই জুটিকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। তাদের জুটির রহস্য সম্পর্কে ফারিয়া বলেন, “তেমন কিছুই না। শুটিং করার সময় আমি গল্পের মধ্যে ডুবে থাকি। তখন আমি একটা কথাই চিন্তা করি, ‘উই মেড ফর ইচ আদার’। এটা ভাবলেই নায়কের সঙ্গে অভিনয় করতে সুবিধা হয়।”
উল্লেখ্য, সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘হিরো ৪২০’ ছবির একটি গান। প্রকাশের পর থেকেই গানটি থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন ফারিয়া। এছাড়া ছবিটি নিয়েও বেশ আশাবাদী এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে