,

জেলা নাগরিক ফোরামের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের প্রতিবাদে প্রদীপ প্রজ্জ্বলন

Brahmanbaria Pic-02ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : এক মাদ্রাসার ছাত্রের মৃত্যুর জের ধরে গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী নারকীয় তান্ডব, উপ-মহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অবস্থিত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গত শুক্রবার সন্ধ্যায় জেলা নাগরিক ফোরামের উদ্যোপে প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিবাদ জানানো হয়েছে। সন্ধ্যা ৬টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পিযুষ কান্তি আচার্যের সভাপত্বিত্বে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
নৃত্য প্রশিক্ষক আব্দুল মতিন শিপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির আহবায়ক কবি জয়দুল হোসেন, সদস্য সচিব একেএম শিবলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা শিল্পী সংসদের আহবায়ক আল আমীন শাহীন, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আবরনির নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, যে সব দানবের মাঝে এই আধুনিক যুগেও অন্ধকার লুকিয়ে আছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার উপর, সংস্কৃতির উপর হামলা করে সে সব দানবদের ভেতরের অন্ধকার যেন দূর হয় এই আলোর মশালে। বক্তারা ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্রের মৃত্যুর জের ধরে গত ১২ জানুয়ারি মাদ্রাসার ছাত্র ও বহিরাগতরা দিনভর ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব চালায়। মাদ্রাসার ছাত্র ও বহিরাগতরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের অফিস, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অবস্থিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ও জেলা আওয়ামীলীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে