,

সবার উপরেই শাহরুখ-কাজল

Shahrukh-L20160130101633বিনোদন ডেস্ক : বলিউডে সব তারকাদের পিছনে রেখে টাইমস সেলেবেক্সে শীর্ষস্থান ধরে রাখলেন সুপারস্টার জুটি শাহরুখ-কাজল। ছবির ব্যবসায়িক সাফল্য, সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া খবরের সংখ্যা, বিজ্ঞাপনী চুক্তি, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে সাজানো টাইম সেলেবেক্স ডিসেম্বর মাসের পর্যালোচনায় শীর্ষে চলে এসেছেন এই দুই তারকা।

২০১২ সালের সেপ্টেম্বর থেকে প্রতি মাসে টাইম সেলেবেক্স প্রকাশ হচ্ছে। ৬০টির বেশি পত্রিকা এবং ২৫০টির বেশি টিভি চ্যানেলের তথ্যের ওপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করা হয়ে থাকে।

তারই ধারাবাহিকতায় টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘দিলওয়ালে’র প্রচারণার জন্য খবরের শিরোনামে ছিলেন শাহরুখ। এ ছবিতে তার সঙ্গে পাঁচ বছর পর জুটি বাঁধেন কাজল। এ ছাড়া মুক্তি প্রতীক্ষিত ‘ফ্যান’ ও ‘রাইস’ ছবি দুটিকে ঘিরেও আলোচনায় ছিলেন বলিউড বাদশা। তার স্কোর ৩৮ থেকে বেড়ে হয়েছে ৪২।

অন্যদিকে ১৫ থেকে একলাফে শীর্ষে উঠে এসেছেন কাজল। শাহরুখের সঙ্গে পাঁচ বছর পর ‘দিলওয়ালে’ ছবিতে জুটি বেঁধে তুমুল আলোচিত হন তিনি। এ ছাড়া স্বামী অজয় দেবগণের সঙ্গেও তার নানা খবর বেরিয়েছে। নভেম্বরে কাজলের সাড়ে ১৩ স্কোর থাকলেও ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৩৬!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা