,

দ্রুত জিকা ভাইরাসের টিকা আবিস্কারে ওবামার তাগিদ

zika_viras_usaআন্তর্জাতিক ডেস্ক : জিকা ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা উদ্ভাবনের তাগাদা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ভাইরাসটির দ্বারা সৃষ্ট রোগের চিকিৎসা, প্রতিষেধক ও পরীক্ষা ব্যবস্থা উন্নত করতে গবেষণা কার্যক্রমে গতি আনার আহ্বান জানান তিনি। গত মঙ্গলবার ওবামাকে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সম্ভাব্য ক্ষতির বিষয়ে অবগত করান দেশটির শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।
উত্তর ও দক্ষিণ আমেরিকার ২০টিরও বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। অপেক্ষাকৃত ছোট মাথা নিয়ে শিশু জন্মের জন্য ভাইরাসটিকে দায়ী করা হচ্ছে। এমন অবস্থায় দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশের সরকার নারীদের এখনই গর্ভধারণ না করার পরামর্শ দিয়েছে। ভাইরাসটির বাহক মশা নিয়ন্ত্রণে এমনকি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ব্রাজিল।
স্বাস্থ্য বিজ্ঞানের পরিভাষায় শিশুদের এই অবস্থাকে ‘মাইক্রোসেফালি’ বলা হয় । মাইক্রোসেফালির সঙ্গে জিকা ভাইরাসের সম্পর্ক খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের গবেষকরা কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ বাস করে এমন এলাকায় ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।
হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, জিকা সনাক্তকরণ ও প্রতিষেধক আবিষ্কার করতে গবেষণা কার্যক্রম গতিশীল করতে প্রেসিডেন্ট জোর দিয়েছেন। ভাইরাসটি সম্পর্কে জনগণ যেন পর্যাপ্ত তথ্য পায় ও এর সংক্রমণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারে সে নির্দেশও দেন ওবামা।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে জানায়, চিলি ও কানাডা বাদে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সব দেশেই এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা