,

সাম্প্রদায়িকতা সৃষ্টি করে না ইসলাম : কাদের

w-kaderনিউজ ডেস্ক : ইসলাম সাম্প্রদায়িকতা সৃষ্টি করে না। শিক্ষার নামে মাদ্রাসায় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির কোন সুযোগ নাই। আজ শনিবার বেলা ১১টায় নোয়াখালী কোম্পানীগঞ্জের বামনী আছিরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার ১০০ বছর পূর্তি উত্সব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, বিএনপি নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ, ক্ষমতা চাইলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিএনপি নেতারা দলের পদ পেতে বঙ্গবন্ধুকে কটূক্তি করে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করছেন। তিনি বলেন, পৌর নির্বাচনের ন্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনেও কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা বিদ্রোহ করলে তাকে দল থেকে বহিস্কার করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-নোয়াখালী অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ মাহে আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক ইসকান্দার মির্জা শামীম, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুর আহম্মদ চৌধুরী ও আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা