,

সোনাক্ষি বিয়ে করছেন শিল্পপতিকে !

2016_01_30_14_28_40_X1ENdI7dBqjup3rDe8yjvaUf83G5oE_originalবিনোদন ডেস্ক : বলিউডে যেন বিয়ে আর বিয়ে বিচ্ছেদের হিড়িক পড়েছে। এইতো চলতি মাসেই মাউক্রোমেক্স প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করে ঘরিনি হয়েছেন ‘গজনি’ খ্যাত তারকা অসিন। আর তিনি থিতু হতে না হতেই এবার গুঞ্জন শোনা যাচ্ছে ভারতের আরেক সেলেব্রিটি ম্যানেজার ও শিল্পপতিকে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের আবেদন ছড়ানো অভিনেত্রী সোনাক্ষি সিনহা।

ইয়াহু ডটকমের বদৌলতে জানা যায়, দাবাঙ্গ খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহা নাকি তার প্রাক্তন প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন! যদিও তাকে প্রাক্তন প্রেমিক বলা ঠিক হচ্ছে না। কারণ ইদানিং প্রায়শই বান্টি শচদেব নামের ওই ব্যবসায়ির সাথে বিভিন্ন রেস্টুরেন্টে সোনাক্ষিকে ডেট করতেও দেখা যায়। আর তিনিই নাকি এবার সোনাক্ষিকে সরাসরি বিয়ের প্রস্তাব করেন।

গেল বছরে বেশ জোরেসরেই অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের কথা শোনা গিয়েছিল সোনাক্ষির। কিন্তু তারসাথে সম্পর্ক ছাড়াছাড়ি হওয়ার পর তিনি বান্টির সাথে প্রেমে জড়িয়ে যান। আর এই বান্টি হচ্ছেন সালমান খানের ভ্রাতা সোহেল খানের শ্যালক!

উল্লেখ্য, সোনাক্ষির বর্তমান প্রেমিসক বান্টি একজন ডিভোর্সি। সোনাক্ষি ছাড়াও এরআগে তিনি সুস্মিতা, নেহা ধুপিয়ার সঙ্গেওডেট করতেন বলে শোনা যায়। বান্টি নাকি তার আর সোনাক্ষীর সম্পর্কটি আবার নতুন করে শুরু করতে চান। সোনাক্ষীও এই বিষয়ে নাকি বেশ সিরিয়াস। তবে বিয়ের প্রস্তাব কিংবা সম্ভাবনা নিয়ে সোনাক্ষি নিজে এখনও কিছু বলেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা