,

দুটি রেকর্ডের হাতছানি জুনিয়র টাইগারদের

89629_129স্পোর্টস ডেস্ক : দুটি রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হাসান শান্ত। একটি সর্বোচ্চ রানের অপরটি সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের।

যুব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষেই যুব ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক হতে পারেন শান্ত এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মিরাজ।

এমনিতেই টানা দুই বিশ্বকাপে অধিনায়কত্ব করার রেকর্ড করে মুকুটে নতুন পালক চড়িয়েছেন অলরাউন্ডার অধিনায়ক মিরাজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তার নেতৃত্বে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। এবার আরো একটি রেকর্ড গড়ার অপেক্ষায় তিনি। যুব ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৯ ম্যাচে ৭৩ উইকেট নিয়ে সবার ওপরে ইমাদ ওয়াসিম। ৭১ উইকেট নিয়ে ইমাদের পরই মিরাজ। পাকিস্তানি বাঁহাতি স্পিনারকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় বাংলাদেশ যুব অধিনায়ক।

মজার ব্যাপার হলো, নতুন এই রেকর্ডের ব্যাপারে নিজেও জানতেন না। জানার পরেই তিনি বলেছেন, ‘চেষ্টা তো থাকবেই। হয়ে যাবে ইনশা আল্লাহ।’

অন্যদিকে এই মুহূর্তে রানের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন শান্ত। যুব ওয়ানডেতে সর্বোচ্চ রান পাকিস্তানের সামি আসলামের। ৪০ ম্যাচে রান তুলেছেন ১৬৯৫। আর শান্ত ৫৩ ম্যাচে ৬২ রানে পিছিয়ে রয়েছেন ১৬৩৪ রানে। এতোসব নিয়ে অবশ্য অতো ভাবছেন না তিনি। জানিয়ে দিয়েছেন, চেষ্টা থাকবে। আপাতত নিজের খেলাটা খেলতে চান।

চলতি আসরের প্রথম ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন নাজমুল হাসান শান্ত। অন্যদিকে অধিনায়ক মিরাজ ব্যাট হাতে ২৩ রান করার সাথে সাথে বল হাতে তিনটি উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দিয়েছেন ৪৩ রানে। সূত্র : প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা