,

কাল বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

bangladesh20160130062416স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করা হবে আগামীকাল রোববার (৩১ জানুয়ারি)। বিসিবি`র নির্বাচক হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দলে খুব একটা পরিবর্তন আসবে না বলেও জানান এই নির্বাচক।

আগামী ৩ ফেব্রুয়ারি আইসিসির কাছে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির চূড়ান্ত দল দেয়ার শেষ সময়। তাই মেগা এই আসরের দলই আগে ঘোষণা করবে বিসিবি। পরে ঘোষণা করা হবে এশিয়া কাপের দল। জানা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের চূড়ান্ত দলের বাইরে ৫ জনকে রাখা হবে স্ট্যান্ডবাই তালিকায়।

জিম্বাবুয়ে সিরিজের পরীক্ষা-নিরীক্ষার ফলাফল মন ভরাতে পারেনি কোচ হাথুরুসিংকে। তবে নতুনদের মাঝে নুরুল হাসান সোহান আর আবু হায়দার রনি উত্তীর্ণ হাথুরুর পরীক্ষায়। খুলনায় এখনও পরীক্ষার মঞ্চে মোহাম্মাদ শহীদ, মুক্তার আলী, মোসাদ্দেক সৈকত ও আরিফুল হকরা।

এদিকে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো হবে ভারতের ধর্মশালায়। যেখানকার উইকেট পেসারদের পক্ষেই কথা বলে। তাই অধিনায়ক মাশরাফি, মুস্তাফিজ, আল আমিন, তাসকিন ও রনি এই পাঁচজন পেসার দলে রাখার পরিকল্পনা নির্বাচকদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে