ভ্রমণে ক্রেডিট কার্ড ব্যবহারের ৮ বিপদ থেকে নিরাপদ থাকুন
ডেস্ক রিপোর্ট : দেশ-বিদেশে অনেকেই নানা কাজে নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। এক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারে চার্জ ও অন্যান্য সুবিধা-অসুবিধা না জেনে ব্যবহার করে ব্যাপক আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন অনেকে। এক্ষেত্রে কয়েকটি বিষয় জানা থাকলে এ ধরনের বিপদ থেকে নিরাপদ থাকা যায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. মুদ্রা বিনিময় চার্জ বিদেশে গিয়ে আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন কিংবা এক দেশের ক্রেডিট কার্ড অন্য দেশে ব্যবহার করেন তাহলে বৈদেশিক মুদ্রার বিনিময় চার্জ কতো আসে তা খেয়াল করুন। অনেক সময় এভাবেই ব্যাংকগুলো বিপুল অর্থ কেটে নিতে পারে।
২. অর্থ উত্তোলন চার্জ আপনি নিজের পরিচিত বুথগুলোতে অর্থ উত্তোলনে যে চার্জ দেন, বিদেশে গিয়ে সেই একই চার্জ দিয়ে অর্থ উত্তোলন করতে পারবেন, এমন কোনো কথা নেই। বিদেশে কিংবা অপরিচিত আর্থিক সংস্থায় আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করা গেলেও তার অর্থ উত্তোলন চার্জ দেখে অবাক হতে পারেন। তাই বিদেশে অর্থ উত্তোলনের আগে চার্জ কতো হবে জেনে নিন।
৩. ইন্সুরেন্স চার্জ অব্যাহতি আপনার ক্রেডিট কার্ডের সঙ্গে ইন্সুরেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে। কিন্তু তা সব দেশে কার্যকর হবে না। বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের ইন্সুরেন্স কভারেজ কাজ নাও করতে পারে। তাই বিষয়টি ঠিকঠাক জেনে নিন।
৪. ইউজার ফি বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো জিনিস কেনাকাটার সময় তাতে ইউজার ফি নামে একটি চার্জ কাটার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ইউজার ফি দিতে না চাইলে আগেই ব্যবস্থা নিন।
৫. বেস্ট ফরেন এটিএম ডিল অকার্যকর বেস্ট ফরেন এটিএম ডিল নামে একটি প্যাকেজ অনেক ক্রেডিট কার্ড প্রোভাইডার দিতে পারে। তবে এটি আগে কার্যকর থাকলেও বর্তমানে অকার্যকর হয়ে গিয়েছে। তাই ব্যবহারের আগে আপনার ক্রেডিট কার্ড প্রোভাইডারের কাছ থেকে জেনে নিন।
৬. এয়ারপোর্ট এটিএম বিদেশে এয়ারপোর্টে ব্যবহৃত ‘নো ফি’ এটিএম মেশিনগুলো থেকে আগে অনেকটা নিশ্চিন্তে অর্থ উত্তোলন করা যেত। কিন্তু বর্তমানে এ পরিস্থিতি পাল্টাচ্ছে। কিছু প্রতিষ্ঠান এয়ারপোর্টগুলোতেও এমন এটিএম মেশিন বসাচ্ছে, যা যথেষ্ট ব্যয়বহুল।
৭. চিপ কার্ড চিক কিংবা ম্যাগনেটিক যে ধরনের কার্ডই আপনি ব্যবহার করেন না কেন, উভয়েরই কিছু সুবিধা অসুবিধা রয়েছে। বহু দেশেই চিপভিত্তিক কার্ড ব্যবহার করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে ম্যাগনেটিক কার্ড ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে আপনার কার্ডটি যদি সে দেশটিতে প্রচলিত কার্ডের তুলনায় ভিন্ন ধরনের হয় তাহলে কোনো দেশে গিয়ে তা চালাতে পারবেন কি না তা নিয়ে সংশয় থাকে।
৮. চিপযুক্ত কার্ড ও স্বাক্ষরে ঝুঁকিমুক্ত হওয়া যায় না চিপযুক্ত কার্ড কিছুটা নিরাপদ। তবে এটি যে সম্পূর্ণ নিরাপদ একটি বিষয়, এমনটা বলা যাবে না। বিদেশে গিয়ে তাই যেখানে সেখানে কার্ড পাঞ্চ না করে প্রতিষ্ঠিত ব্যাংক থেকে অর্থ উত্তোলন করা উচিত।











