,

ফিরছেন শাবনূর

Sabnurবিনোদন প্রতিবেদক : এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে আলাদা স্থান করে নিলেও এখন যেন এ অঙ্গন থেকে একেবারেই উধাও! নাটক, ছবি কিংবা বিজ্ঞাপন- কোথাও শাবনূরের দেখা মেলে না আজকাল

কদিন আগে প্রয়াত নায়ক মান্না স্মরণে একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো স্বামীসহ সবার সামনে এলেও এ পর্যন্তই শেষ। তারপর আর দেখা মেলেনি তার। মিডিয়া ছেড়ে যেন স্বামী-সন্তান নিয়েই এখন এ অভিনেত্রীর নতুন পৃথিবী। সম্প্রতি এ তারকাকে আবারও বড় পর্দায় দেখা যাবে বলে শোনা যাচ্ছে। আগের মতো নায়িকা চরিত্র নিয়েই ফিরছেন তিনি।

‘পাগলা মন’ নামের একটি ছবির মাধ্যমে ভক্তরা আবারও পুরনো সেই নায়িকা শাবনূরের অভিনয়ের স্বাদ নিতে পারবেন। ছবির কাজ ২০১১ সালে শুরু হলেও এর পরিচালক এমএম সরকার মারা যাওয়ায় শুটিং আটকে যায়। অবশেষে নির্মাতা বদিউল আলম খোকন ছবির দায়িত্ব নিয়ে এর বাকি কাজটুকু শেষ করেন।

আপাতত ছবির এডিটিংয়ের কাজ চলছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। আগামী মাসেই এটি সেন্সর বোর্ডে জমা পড়বে। তারপরই প্রেক্ষাগ্রহে প্রত্যাবর্তন হবে এক সময়ের পর্দা কাঁপানো এ নায়িকার।

উল্লেখ্য, ২০১৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে শাবনূরকে সর্বশেষ দেখা গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে