,

মদপান না করায় ফ্রান্সে লাঞ্চ হল না রুহানির

iran-arab jug_2772আন্তর্জাতিক ডেস্ক : মদ খাওয়ার শর্ত দেয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে দুপুরের খাবার খাওয়া সম্ভব হয়নি দেশটিতে সফররত ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির।

লাঞ্চে বসেই দুই প্রেসিডেন্টের আলোচনা হওয়ার কথা ছিল। এতে আলোচনাও ভেস্তে যায়। তবে শেষ পর্যন্ত খাবারের সময় বাদ দিয়েই দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হওয়ার সিদ্ধান্ত হয়। খবর ইউএস টুডে, টেলিগ্রাফ।

খবর বলছে, ফ্রান্সের রীতি অনুযায়ী একসঙ্গে খেলে ইরানি প্রেসিডেন্টকে ফরাসি ঐতিহ্যের খাবারই খেতে হবে। কিন্তু ফরাসি কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইরানি প্রেসিডেন্ট। কেননা ইসলাম ধর্মে মদ খাওয়া হারাম। এ কারণে ইরানি প্রেসিডেন্ট এবং তার সফরসঙ্গীরা তাদের হালাল ও

অ্যালকোহলমুক্ত খাবার খেতে দেয়ার অনুরোধ জানান। কিন্তু তা নাকচ করে দেয় ফরাসি কর্তৃপক্ষ।
এতে ভেস্তে যায় আলোচনা।

ফরাসি কর্তৃপক্ষের দাবি, তাদের রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী স্থানীয় খাবার ও মদ পরিবেশন করা জরুরি। এমন অবস্থায় দুই প্রেসিডেন্টের আর একসঙ্গে দুপুরের খাবার খাওয়া হয়নি।

পরে এলিসি প্রাসাদে রুহানিকে সকালের নাস্তার জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু সেই আমন্ত্রণে সাড়া দেননি রুহানি। শেষ পর্যন্ত খাবারের সময় বাদ দিয়েই দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে ইতালি সফরে গিয়ে বেশ বন্ধুসুলভ আচরণ পেয়েছিলেন রুহানি। সেখানকার খাবারের মেনু থেকে অ্যালকোহলযুক্ত খাবার বাদ দেয়া হয়েছিল।

উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট হিসেবে ফ্রান্সে হাসান রুহানির এটা ছিল প্রথম সফর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা