,

জাতীয় পার্টির সাবেক এমপি মজিবর আর নেই

jugantor233_2778নিউজ ডেস্ক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাটের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন) ।

শনিবার ভোরে রাজধানীর উত্তরায় তার নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি লালমনিরহাট-২ আসন (কালীগঞ্জ ও আদিতমারী) এলাকা থেকে পর পর ৭ বার এমপি নির্বাচিত হয়েছিলেন।

তার ছোট ভাই আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, রাজধানীতে জানাজা শেষে ভাই মজিবর রহমানের মরদেহ আদিতমারীতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আদিতমারী উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমটির সভাপতি ছিলেন তিনি। তিনি লালমনিরহাট জেলা পরিষদের প্রথম জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকও ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা