,

 প্রেমিকের মৃত্যুর খবর শুনেই প্রেমিকার আত্মহত্যা

052432Pic-15রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুর খবর শুনেই প্রেমিকা আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত প্রেমিকের নাম তূর্য হোসেন। সে নগরীর সাবেক কাউন্সিলর জেহের হোসেনের ছেলে ও ডাসমারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অন্যদিকে ওই প্রেমিকার নাম কেয়া খাতুন। সেও ওই স্কুলের একই শ্রেণির ছাত্রী ও ডাসমারি এলাকার আবদুল মান্নানের মেয়ে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল দুপুর পৌনে ১টার দিকে তূর্য মোটরসাইকেলযোগে বিনোদপুর বাজার থেকে বাড়িতে ফিরছিল। এ সময় মণ্ডলের মোড় এলাকায় ইটবাহী একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে তূর্যের মৃত্যুর খবর শুনেই তার সহপাঠী কেয়া খাতুন নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে পথেই মারা যায় সে।

এ ব্যাপারে নগরীর মতিহার থানার ওসি হুমায়ন কবির বলেন, দুটি ঘটনার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পৃথক ঘটনায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খড়খড়ি বাইপাস এলাকায় গতকাল দুপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল আজিজ (৫০)। রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খরখড়ি পেট্রল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হচ্ছিলেন আবদুল আজিজ। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা