বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইটালির শহরে ২৮ বছর পর প্রথম শিশুর জন্ম

160129100058_ostana_italy_640x360_istock_nocreditআন্তর্জাতিক ডেস্ক : গত ২৮ বছরের মধ্যে এই প্রথম একটি শিশু জন্ম নিয়েছে ইটালির এক শহরে।

উত্তর ইটালির ওসটানা শহর ১৯৮০ সালের পর এই প্রথম এক নবজাতকের মুখ দেখলো।
ইটালির এক সংবাদপত্রকে উদ্ধৃত করে বিবিসি মনিটরিং এই খবর দিচ্ছে।

পাবলো নামের এই শিশুর জন্মের পর শহরের জনসংখ্যা একজন বেড়ে দাঁড়ালো ৮৫ জনে।
গত একশো বছর ধরেই ওসটানা শহরের জনসংখ্যা কমছিল। শহরের মেয়র গিয়াকোমো লোমবার্ডো জানান, গত শতকের শুরুতে ওসটানার জনসংখ্যা ছিল প্রায় এক হাজার। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শহরের জনসংখ্যা কমতে থাকে।

ইটালির ‘লা স্টাম্পা’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মেয়র বলেন, ১৯৭৫ সাল থেকে শহরের জনসংখ্যা দ্রুত কমতে থাকে। ১৯৭৬ সাল থেকে ১৯৮৭ সালের মধ্যে এই শহরে জন্ম নেয় মাত্র ১৭টি শিশু।
পাবলোর আগে সেই শেষ কোন শিশুর জন্ম দেখেছে ওসটানা।

নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে শহরের জনসংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন মেয়র।
পাবলোর বাবা জোসে এবং মা সিলভিয়াও আসলে এই শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু কাছাকাছি জায়গায় একটা কাজের প্রস্তাব পাওয়ার পর তারা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ইটালির সব ছোট শহরেই এই একই গল্প শোনা যাবে। তরুণরা কাজের সন্ধানে ছোট শহর ছেড়ে পাড়ি জমাচ্ছে বড় শহরে। ফলে জনশূণ্য হয়ে পড়ছে ছোট ছোট শহরগুলো।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান