,

মোবাইলে চার্জ দিন বিদ্যুৎ ছাড়া

charge_100309প্রযুক্তি ডেস্ক : পথ চলতে চলতে মোবাইলে কথা বন্ধ হয়ে গেছে। কারণ, চার্জ শেষ। বাড়ি থেকে বেরোনোর আগে শখের এবং কাজের মোবাইলে চার্জ দেওয়ার কথা প্রায় সবাই ভুলে যান। তার উপর আবার সঙ্গে করে চার্জার আনতেও ভুলে যান অনেকে।

এই অবস্থায় হয় মোবাইল বন্ধ করে রাখতে হয়, নয়ত বন্ধু-সহকর্মীদের কাছে মোবাইল চার্জার চেয়ে বিপদ মুক্ত হতে হয়। সারাদিন ফোন আসুক না আসুক, মোবাইলে চার্জ না থাকলে যেন মনে হয় দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

এবার আর কোনও চিন্তা নেই। মোবাইলে চার্জ না থাকুক, ইলেকট্রিক থাকুক আর না থাকুক, কোনও পরোয়া নেই। কারণ, অভিনব পদ্ধতিতে এবার মোবাইল চার্জ হবে আপনার শরীরের তাপে। আঙ্গুলের ছোঁয়া চার্জ হবে আপনার মোবাইল ফোন। কীভাবে এটা সম্ভব। জেনে নিন খুব সহজে।

শরীরের তাপ থেকে মোবাইল চার্জ দিতে যা যা প্রয়োজন

ইউএসবি চার্জিং ক্যাবল, দু’টো সিলভার কয়েন, এক টুকরো কাগজ ও পেপার ক্লিপ।

যেভাবে চার্জ দিতে হবে

ইউএসবি ক্যাবলটি মোবাইলে লাগাতে হবে। ইউএসবি ক্যাবলের অন্য প্রান্তে একটি পেপার ক্লিপ ঢুকিয়ে দিতে হবে। ক্লিপ এবং ক্যাবল কানেক্টরের মাঝে কাগজের টুকরোটি রাখতে হবে। এবার ক্লিপের উপর একটি সিলভার কয়েন রাখতে হবে। সবশেষে ক্যাবল কানেক্টরের নিচে অন্য কয়েনটি রাখতে হবে। এবার দুই আঙ্গুল দিয়ে চেপে ধরলেই মোবাইলে চার্জ নেওয়া শুরু হবে। বিনা বিদ্যুতেই এবার আপনার মোবাইল চার্জ হবে। পথেঘাটে-মাঠে যখন খুশি মোবাইলে এবার চার্জ দিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা