,

ব্যবসা কমছে স্যামসাংয়ের

1454048281প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের বড় বাজারগুলোর মধ্যে চীনের পরই ভারতের অবস্থান। বিপুল জনসংখ্যার কারণে দেশটিকে প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বর্তমানে দেশটির স্মার্টফোন বাজারে পিছিয়ে পড়ছে স্যামসাং। এখানে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ব্যবসা কমেছে দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট জায়ান্ট প্রতিষ্ঠানটির। সূত্র- টাইমস অব ইন্ডিয়া ও ডিএনএ।

এক সময় ভারতের বাজারে নকিয়া মোবাইলকে টেক্কা দিয়েছে স্যামসাং। কিন্তু এখন চীনের শাওমি ও হুয়াওয়ের সাথে প্রতিযোগিতায় ক্রমশ এক পা দু’পা করে পিছিয়ে পড়ছে প্রতিষ্ঠানটি।

২০১৫ সালের আগেও স্যামসাং যেভাবে ভারতের বাজারে একাধিপত্য কায়েম করেছিল, সেই চূড়া থেকে বুলেট গতিতে নিচে নামছে মোবাইল প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান।

এই অবস্থায় স্যামসাংয়ের এশিয়ান ডিরেক্টর জ্যাক সৌন্দার্স বলছেন, তার প্রতিষ্ঠানের শুধু ব্যবসাই কমছে না, সেই সাথে কমছে বাজার মূল্যও। ফলে ২০১৬ সালে আরও কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে চলেছেন তারা।

শুধু হুয়াওয়ে বা শাওমি নয়, স্যামসাংয়ের গ্রাহকপ্রিয়তা হ্রাসের পেছনে অনুঘটক হিসেবে কাজ করছে অ্যাপেলের আইফোনও। আইফোন ৫এস ও ৬এস বাজার মাতিয়ে রাখায় সুবিধা করতে পারছে না ‘দ্য গ্যালাক্সি এস৬’। ২০১৫ সালে যতটা আশা জাগিয়ে গ্যালাক্সি এস৬ বাজারে এসেছিল, ততটা সাফল্য এই মোবাইল পায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা