,

বার্সেলোনায় খুব সুখে আছি : নেইমার

1454072909স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ছেড়ে যাবার কথা ভাবছেন না এমন মন্তব্য করে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার বলেন, ‘বার্সেলোনায় সুখে আছি।’ এ সময় রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়টি উড়িয়ে দেন তিনি। বিন স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এর আগে স্পেনের গণমাধ্যমে বলা হয়, দারুণ ছন্দে থাকা বার্সেলোনার ফরোয়ার্ডকে পেতে চায় রিয়াল মাদ্রিদ। কিন্তু সেখানে যোগ দেয়ার বিষয়টি নাকচ করে দিয়ে নেইমার বলেন, সব কিছু নিয়েই আলোচনা আছে; চুক্তি নবায়ন আর সব কিছু নিয়ে। আমি বার্সেলোনায় খুব সুখে আছি। প্রায় সব কিছুই আছে আমার। এখান থেকে চলে যাওয়া কঠিন। কারণ, আমি দারুণ একটি শহর, দারুণ একটি ক্লাব, কিছু অন্য গ্রহের খেলোয়াড় পেয়েছি। আর আমার জন্য এটা কঠিন। কিন্তু আমাদের সব কিছুই দেখতে হয়।

বিভিন্ন বিষয় বিবেচনা করে দেখার পর বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে পড়েছে বলে জানান নেইমার। তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘বার্সেলোনার সমর্থকদের শান্ত থাকা উচিত; কারণ আমি ক্লাবে আছি এবং ট্রেবল জেতার জন্য আমাদের অনেক ম্যাচ খেলতে হবে।’ বার্সেলোনার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৮ সাল পর্যন্ত। বিডি নিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে