,

সুইডিশ নাগরিকের কাছ ছিনিয়ে নেয়া ডলার ফেরত দিল পুলিশ!

police_logo_2757নিউজ ডেস্ক : যশোরে সুইডিশ নাগরিকের কাছ থেকে ছিনিয়ে নেয়া তিন হাজার মার্কিন ডলার ফেরত দিয়েছে পুলিশ।

অজ্ঞাত যুবকের মাধ্যমে শুক্রবার সকালে এ ডলার ফেরত পাঠানো হয়েছে বলে জানান ঘটনার শিকার খুকমনি পারভীনের স্বামী মিজানুর রহমান।

এদিকে খুকুমনি পারভীনের কাছ থেকে তিন হাজার ইউএস ডলার ছিনিয়ে নেয়ার দায়ে অভিযুক্ত যশোরের ঝিকরগাছা থানার দারোগা এজাজুর, কনেস্টবল আজিজুর, মামুন, বাবর ও জিয়াউলকে আজ সকালে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

তবে অভিযুক্ত ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুর রহমান টেলিফোনে জানান, ‘পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। ডলার ছিনতাই কিংবা ফেরত দেয়ার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।’

বিকালে সুইডিশ নাগরিক মিজানুর রহমান টেলিফোনে জানান, সকালে অজ্ঞাত এক যুবক মোটরসাইকেলে তার বাড়িতে পৌঁছে একটি খামে করে তিন হাজার ডলার ফেরত দেন।

তিনি বলেন, ‘যুবকটি বলেন- দারোগা স্যার এই ডলার আপনার কাছে দিতে বলেছে। এর পর পরই যুবকটি একটি সাদা কাগজ বের করেন বলেন- এখানে একটু লিখে দেন যে, আপনাদের ডলার পুলিশ নেয়নি, ব্যাগের ভেতরেই ছিল। খোঁজাখুঁজির পর আপনারা ব্যাগের ভেতরেই ডলারগুলো পেয়েছেন। পুলিশের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ নেই।’

কিন্তু মিজানুর রহমান এসব কথা লিখতে অস্বীকার করে যুবকটিকে বাড়ি থেকে বের করে দেন।

কিছুক্ষণ পর কনেস্টবল আজিজুর রহমানের গ্রামের বাড়ি লোহাগড়া থেকে দুইজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মিজানুরের বাড়ি কালিয়ায় যান এবং একই রকমের আবদার করেন।

তারা মিজানুরকে জানান, ‘আপনারা এই লিখিত না দিলে দারোগা এজাজসহ তার সঙ্গীয় ফোর্সদের চাকরি থাকবে না।’

তবে তারা লিখিত দেয়ার জন্য অনুরোধ করলেও মিজানুর বা তার স্ত্রী খুকুমনি পারভীন লিখিত দিতে অস্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক জানিয়েছেন, বিনা অনুমতিতে তল্লাশি চৌকি বসিয়ে যাত্রীদের হয়রানি করার অপরাধে দারোগা এজাজসহ পাঁচ কনেস্টবলকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে।

ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকালে ভারত থেকে দেশে ফেরার পথে যশোরের ঝিকরগাছা থানার দারোগা এসআই এজাজসহ সঙ্গীয় ফোর্সরা সুইডিশ নাগরিক খুকুমনি পারভীনের ব্যাগ তল্লাশি করে জোরপূর্বক তিন হাজার ইউএস ডলার ছিনিয়ে নেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা