,

শাহবাগে সড়ক অবরোধ প্রত্যাহার, আটক ২

shabag_job_age_limit_2754নিউজ ডেস্ক : রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ প্রত্যাহার করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সংযোগ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শুক্রবার বিকাল সোয়া ৩টা থেকে শাহবাগ চত্বর অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী শাহবাগ চত্বরে অবস্থান নেয়। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় দুইজনকে আটক করে পুলিশ। পরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে।

প্রসঙ্গত, বর্তমানে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীরা চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানাচ্ছে। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।’

বিক্ষোভকারীদের কর্মসূচি শেষ হলে আটক দুইজনকে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।

বিক্ষোভকারীরা বলেন, সরকার অবসরের বয়সসীমা বাড়িয়ে ৫৭ থেকে ৫৯ বছর করেছে। আর মুক্তিযোদ্ধাদের ৬০ বছর, শিক্ষকদের ৬৫ বছর এবং বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর করা হয়েছে। অথচ চাকরিতে প্রবেশের বয়সসীমা সেই ৩০ বছরই রাখা হয়েছে।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের কারণে একজন শিক্ষার্থীর লেখাপড়া শেষ করতেই চাকরিতে ঢোকার বয়স ফুরিয়ে আসে। এতে দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা