,

সৌদি আরবে শিয়া মসজিদে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এক শিয়া মসজিদে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের সময় পূর্বাঞ্চলীয় শহর মেহাসিনের ইমাম রেজা মসজিদে এই হামলা হয়।
89388_173একজন প্রত্যক্ষদর্শী জানান, একজন আত্মঘাতী বোমার বেল্ট পড়ে মসজিদে তা বিস্ফোরণের চেষ্টা করছিল। কিন্তু নামাজে যোগ দিতে আসা লোকজন টের পেয়ে তাকে ধরে ফেলে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারিদের গোলাগুলি হচ্ছে।
সৌদি আরবে শিয়ারা এর আগেও হামলার শিকার হয়েছে। সেসব হামলার পেছনে ছিল জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট।
উল্লেখ্য সম্প্রতি সৌদি আরবের সঙ্গে ইরানের দ্বন্দ্বে সেখানে শিয়া সম্প্রদায়ের সঙ্গেও উত্তেজনা বেড়েছে।
গত ডিসেম্বরে সৌদি কর্তৃপক্ষ এক নামকরা শিয়া ইমামের মৃত্যুদন্ড কার্যকর করার পর সেখানে শিয়া-সুন্নি সম্পর্কের আরও অবনতি ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা