বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো মুক্তিযোদ্ধাদের বিচার চাইল অ্যামনেস্টি

index_100238নিউজ ডেস্ক : আবারো ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিচার দাবি করলো লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এই দাবি জানিয়েছে সংস্থাটি।
দেশের জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে অ্যামনেস্টির বিতর্কিত মন্তব্যের পর গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহেবাংলাদেশ ওই সংস্থাটিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিল। এরপর বুধবার সংস্থাটি বাংলাদেশ সরকারের ওই আহ্বানের জবাবেআরেকটি বিতর্কিত বিবৃতিতে ১৯৭১ সালে সংঘটিত অপরাধ প্রসঙ্গে বলেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জোরালোভাবে বিশ্বাস করে,শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো বাংলাদেশেও সংঘাতের সময় উভয় পক্ষেরই চরম মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনেরআওতায় অপরাধ সংঘটনের জোরালো প্রমাণ রয়েছে। আমরা উভয় পক্ষকেই বিচারের আওতায় আনার আহ্বান জানাই।
অ্যামনেস্টি বলেছে, মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনে সন্দেহভাজন অপরাধ সংঘটনকারী যেই হোক না কেন, তার স্বাধীন ও কার্যকর বিচারের জন্য তারা আহ্বান জানাচ্ছে।
এর আগে ২৭ অক্টোবর অ্যামনেস্টি এক বিবৃতিতে যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড, তাদের বিচার ও আপিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। সেখানে অ্যামনেস্টি বাংলাদেশে যুদ্ধাপরাধীদের সমর্থকদের সঙ্গে সুর মিলিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার দাবি করে।

বাংলাদেশে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিগুলো এর কঠোর সমালোচনা করেন। সরকার কড়া ভাষায় এ বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।
অ্যামনেস্টি তার গত বুধবারের বিবৃতিতে বলেছে, গত ৬ নভেম্বর লন্ডনে বাংলাদেশের উপ-হাইকমিশনার খন্দকার মো. তালহার মাধ্যমে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক প্রতিবাদ তারা পেয়েছে। এর দীর্ঘ দুই মাস ২২ দিন পর গত বুধবার তার জবাব দেয় তারা। এতে অ্যামনেস্টির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগকে ‘মিথ্যা’ অভিহিত করে বলা হয়েছে, তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে। এর সারসংক্ষেপ বিবৃতি আকারে অ্যামনেস্টি তুলে ধরেছে।
বাংলাদেশ অভিযোগ করেছিল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিতর্কিত মন্তব্যের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের দেশবিরোধী প্রপাগান্ডার সাদৃশ্য আছে। ঢাকা মনে করে, যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি ব্যক্তিদের ‘বিরোধী নেতা’ হিসেবে তুলে ধরে সংস্থাটি এ বিচারপ্রক্রিয়াকে রাজনৈতিক রং দিয়ে যুদ্ধাপরাধীদের পক্ষ নিচ্ছে।
জবাবে অ্যামনেস্টি নিজেকে ‘স্বাধীন’ ও ‘নিরপেক্ষ’ সংস্থা হিসেবে দাবি করে বলেছে, তারা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া ব্যক্তিদের ন্যায়বিচারের পক্ষে কাজ করে। বাংলাদেশের কোনো দলের পক্ষে বা বিপক্ষে তারা কাজ করে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তত্ত্বাবধায়ক সরকার— সবার আমলেই তারা মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করেছে।
যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ‘বিরোধী নেতা’ উল্লেখের কারণ হিসেবে সংস্থাটি বলেছে, ওই ব্যক্তিদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে জনসাধারণের ধারণার ওপর ভিত্তি করেই তারা এটি বলেছে।
অ্যামনেস্টি গত বুধবার এ প্রসঙ্গে বলেছে, অপরাধ যত গুরুতর হোক না কেন, তাদের অবস্থান মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তার অর্থ এই নয় যে তারা বিচার চায় না। বাংলাদেশে মৃত্যুদণ্ড ব্যবস্থা বিলোপ করতে অ্যামনেস্টি প্রচারণা চালিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান