,

৯০ লাখ টাকা জরিমানা নেইমারকে

Naimer20160129064514স্পোর্টস ডেস্ক : ট্যাক্স ফাঁকি মামলা থেকে রেহাই’ই মিলছে না বার্সেলোনা তারকাদের। একের পর এক মামলায় জড়াচ্ছেন তারা। মেসি থেকে শুরু করে নেইমার কিংবা হ্যাভিয়ের মাচেরানো- সবার নামেই মামলা, জরিমানা এবং জেলের শাস্তি ঝুলছে মাথার ওপর। মাত্র কয়েকদিন আগেই ট্যাক্স ফাঁকির মামলায় হ্যাভিয়ের মাচেরানোর নামে এক বছর কারাদন্ডের শাস্তি ঘোষণা হয়েছে স্পেনে।

এবার কর ফাঁকি মামলায় জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। তবে স্পেনে নয়, নিজ দেশ ব্রাজিলে। সাবেক ক্লাব সান্তোসে থাকাকালীন সময়ে ২০০৭ থেকে ২০০৮- এই এক মওসুমের ট্যাক্স ফাঁকির কারণে নেইমারের নামে ১ লাখ ১২ হাজার ডলার জরিমানার শাস্তি ঘোষণা করা হয়েছে সাও পাওলোর একটি আদালত থেকে। বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় ৯০ লাখ টাকা।

তবে নেইমারের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। ২০১২ সালেই ব্রাজিলের অর্থনৈতিক কর্তৃপক্ষ নেইমারের এই কর ফাঁকির বিষয়টি প্রথম টের পায়। এরপরই তারা এ নিয়ে মাঠে নামে। নেইমারের ট্যাক্স ফাঁকির মামলায় জড়ানো হয়েছে তার বাবা সিনিয়র নেইমারকেও। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জরিমানার পরিমানটা অস্বাভাবিক বেশি করা হয়েছে। এ কারণেই মূলতঃ আপিলের সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। বার্সেলোনায় অবশ্য নেইমার পারিশ্রমিক পান সপ্তাহে ২ লাখ ১৫ হাজার ডলার করে।

শুধুমাত্র নিজ দেশ ব্রাজিলেই নয়, নেইমারকে মামলায় জড়াতে হয়েছে স্পেনেও। বার্সেলোনার একটি আদালত নেইমারকে নির্দেশ দিয়েছে ফেব্রুয়ারি ২ তারিখে কাঠগড়ায় উপস্থিত হতে। সান্তোস থেকে বার্সেলোনায় আসার সময় তার ট্রান্সফার ফি নিয়ে যে ধুম্রজাল তৈরী হয়েছে, সে সম্পর্কে উপর্যুক্ত কাগজ-পত্র জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে তাকে। শুধু নেইমারই নয়, এই মামলায় আদালতে হাজির হতে বলা হয়েছে বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু, তার আগের প্রেসিডেন্ট সান্দ্রো রসেল, নেইমারের পরিবার এবং বার্সার আরও দুই কর্মকর্তাকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা