,

ঢাকা-সিলেট মহাসড়কে চলছে ‘নিষিদ্ধ’ সিএনজি

স্টাফ রিপোর্টার (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে চলছে চলছে ‘নিষিদ্ধ’ সিএনজি অটোরিকশা। হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে এসব সিএনজি অটোরিকশা চলাচল করছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা জারির পর ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশার চলাচল কিছুটা বন্ধ হওয়ার কারণে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে দুর্ঘটনার হার অনেকটাই কমে আসে। তবে অটোরিকশার চলাচল বন্ধের ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগও কিছুটা বেড়ে যায়। কেননা, অটোরিকশা না চলায় পরিবহন সংকট দেখা দেয়। পরবর্তীতে এ সুযোগ কাজে লাগিয়ে লক্কড় ঝক্কড় বাস নামিয়ে দেওয়া হয়। এখন আবার হাইওয়ে পুলিশকে ম্যানেজ করে মহাসড়কের চলাচল করছে সিএনজি অটোরিকশা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি অটোরিকশা চালক জানান, মহাসড়কে চলাচলের জন্য প্রতিটি অটোরিকশা থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে হাইওয়ে পুলিশকে দিতে হয়। টাকা না দিলে অটোরিকশা ধরে মামলা দিয়ে দেয়া হয়।
তবে টাকার বিনিময়ে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলতে দেয়ার বিষয়টি অস্বীIMG_20160127_144322কার করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আলমগীর কবির সিদ্দিকী বলেন, আমরা নিয়মিত মহাসড়কে অভিযান চালাচ্ছি। অভিযানে সিএনজি অটোরিকশা আটক করে মামলা ও জরিমানা আদায় করা হচ্ছে। তাছাড়া মহাসড়কে লেগুনা চলাচলে কোনো অনুমতি নেই। যদি লেগুনা মালিকরা অনুমতি নিয়ে আসতে পারেন তাহলে লেগুনা চলতে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে