,

আড়াই ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা-পশ্চিমাঞ্চল রেল যোগাযোগ

113112_Untitled-2আড়াই ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গাজীপুর মহানগরের সালনা মিরেরগাঁও এলাকায় বিকল হয়ে পড়া একটি ট্রেন মেরামতের পর ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। সকাল ৮টায় যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন বিকল হয়ে পড়লে থেকে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকে। এ কারণে কয়েকটি ট্রেন দুদিকে আটকা পড়লে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
জয়দেবপুর রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, শুক্রবার সকাল ৮টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটির একটি ইঞ্জিনের স্প্রিং খুলে যায়। এ অবস্থা চলাচল বিপদজনক হওয়ায় চালক ট্রেনটি সালনা মিরেরগাঁও এলাকায় থামিয়ে দেয়। ফলে পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনের ত্রুটি মেরামতের জন্য রেলওয়ের যন্ত্র বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ সম্পন্ন করলে সকাল সাড়ে ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে