,

দেশে শিক্ষার হার ৬১ শতাংশ

gonoshikha_monti_584637990নিউজ ডেস্ক : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৫ সালের হিসেব অনুযায়ী দেশে শিক্ষার হার ৬১ শতাংশ বলে সংসদে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে ঢাকা-১ আসনের বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী ৯৭ দশমিক ৯৪ শতাংশ শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে ঝরেপড়ার হার কমে ২০ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে এবং শিক্ষাচক্র সমাপনের হার ৭৯ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে।
শিক্ষার হার বৃদ্ধিকল্পে বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি, ঝরেপড়ার হার কমানো, উপস্থিতির হার বাড়ানো এবং শিক্ষাচক্র সমাপনের হার বৃদ্ধির জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা