,

ট্রাম্পের পক্ষেই ভারতীয় বংশোদ্ভূতরা

Tarampআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ‘সেরা প্রত্যাশা’ আখ্যায়িত করে তার পক্ষে কাজ করতে একটি রাজনৈতিক কমিটিও গঠন করেছেন তারা।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের ধারণা, ট্রাম্পের অনুসৃত নীতি থেকেই সবচেয়ে বেশি লাভবান হবেন তারা। আর এ কারণে ট্রাম্পের পক্ষে প্রচারণাও শুরু করেছে ২১ জানুয়ারি গঠিত তাদের পলিটিক্যাল অ্যাকশন কমিটি (পিএসি)। ট্রাম্পকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় এই কমিটি।

পিএসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, যুক্তরাষ্ট্রকে আগের অবস্থানে ফিরিয়ে নেয়া এবং সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের এজেন্ডার কথা বিবেচনা করে ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ভারতীয়-মার্কিনিরা তাকে যুক্তরাষ্ট্রের সেরা প্রত্যাশা বলে মনে করছে।’

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করতে সব মার্কিনিদের প্রতিও আহবান জানিয়েছ পিএসি। কমিটির সভাপতি এ ডি অমর বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন পাবেন এবং তিনিই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। তার নীতি থেকেই ভারতীয়-মার্কিনিরা বেশি লাভবান হবেন।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা