বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল মেসিকে তিনবার কিনতে চেয়েছিল!

messi20160128171055স্পোর্টস ডেস্ক : দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। দু’ক্লাবেরই দুই আইকন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই আইকনের ওপর ভর করেই এগিয়ে চলছে দুই স্প্যানিশ জায়ান্ট! তবে, মাঝে-মধ্যেই বিভিন্ন গুঞ্জন শোনা যায়। কখনও মেসির নামে, কখনও রোনালদোর নামে। ক্লাব ছাড়ার গুঞ্জন।

তবে এমনটা কখনও শোনা যায়নি যে মেসিকে কিনতে চায় রিয়াল, কিংবা রোনালদোকে কিনতে চায় বার্সেলোনা। একবার গুঞ্জণ উঠেছিল, মেসি যদি বার্সেলোনা ছেড়ে দেয়, তাহলে রিয়াল মাদ্রিদ চেষ্টা করবে, তাকে নেয়ার জন্য। তবে এটা ছিল শুধুই গুঞ্জন, যা মোটেও ধোপে টেকেনি।

কিন্তু, এবার সত্যি সত্যি স্প্যানিশ মিডিয়ায় খবর বেরিয়েছে, মেসিকে কিনতে চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। একবার, দু’বার নয়। তিনবার। তাও ২০১১ সালের পর থেকে। একেবারে দিন-তারিখসহ সংবাদটা প্রকাশ করে দিয়েছে এক স্প্যানিশ মিডিয়া। ক্যাডেনা কোপে নামক এই মিডিয়াটির দাবি, ২০১১ সালের পর থেকে তিনবার মেসির দ্বারস্থ হয়েছে রিয়াল। প্রতিবারই মুখের ওপর ‘না’ করে দিয়েছেন মেসি।

মূলত ক্রিশ্চিটয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয়ার সম্ভাবনা থেকেই না-কি মেসিকে কেনার প্রস্তাব দিয়েছিল লজ ব্লাঙ্কোজরা। প্রথমবার ২০১১ সালে। রিয়াল চিন্তা করেছিল, ম্যানসিটি বড় অংকের বিনিময়ে কিনে নিতে পারে রোনালদোকে। সুতরাং, তাদের একজন আইকন প্রয়োজন। সে কারণে, তারা মেসির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে। শুনে মেসি, সরাসরি বলে দিয়েছেন, বার্সা ছাড়া তার পক্ষে সম্ভব নয়।

আরেকবার ২০১৩ সালে। মাদ্রিদ আবারও চিন্তায় পড়ে গিয়েছিল রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জনে। ফলে, রিয়ালের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা যোগাযোগ শুরু করে মেসির সঙ্গে। কিন্তু, এবারও মেসির ‘না’ এবং ব্যর্থ হয়ে ফিরে আসলেন তিনি।

সর্বশেষ এক বছর আগে একই কারণে মেসিকে কিনতে প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদের ওই শীর্ষ কর্মকর্তা। মেসির প্রতিনিধির সঙ্গে কয়েকটি বৈঠকও করেছিলেন তিনি; প্রতিবারই মেসির তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে, কোনোভাবেই সম্ভব না, রিয়ালে যাওয়া।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান