,

ইউটিউবে যে গানের দর্শকপ্রিয়তা ১০০ কোটি ছাড়িয়েছে [ভিডিওসহ]

sakira-jugantor_2675ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপের সময়েই সাকিরার ওয়াকা ওয়াকা গানটি ব্যাপক আলোচিত হয়েছিল। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে থিম সং ছিল এটি। গানটি রেকর্ডের পাতায় স্থান করে নিয়েছে। ১০০ কোটিরও বেশি বার গানটি দেখা হয়েছে।

শাকিরা মানেই ‘হিপস ডোন্ট লাই’। তার কোমড় কথা বলে। সুরের মূর্চ্ছণা তোলে। শাকিরা মানেই ভেসে ওঠে জেরার্ড পিকের মুখ। বার্সলোনার তারকা ফুটবলার পিকের বান্ধবী কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার মুকুটে এবার যোগ হল আরও একটি পালক।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে ‘ওয়াকা ওয়াকা’ গানটি তৈরি করেছিলেন শাকিরা। লিওনেল মেসি, জেরার্ড পিকে, নেইমার থেকে আরও অনেককেই দেখানো হয় ভিডিওটিতে।

ইউটিউবে শাকিরার গানটির ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় একশো কোটির বেশি মানুষ। আর এটাই নয়া নজির শাকিরার। তৃতীয় লাতিন শিল্পী হিসেবে এই রেকর্ড গড়লেন ফুটবলার পিকের বান্ধবী। আর তাতেই আবারো খবরের শিরোনামে পপ তারকা শাকিরা। তিন মিনিট ২২ সেকেন্ডের এই গানটি এখনও জনপ্রিয়তার শীর্ষে।

এর আগে ব্রুনো মার্স ও এনরিকে রেকর্ড গড়েছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে