,

বাঞ্ছারামপুরে এমপি ও আ’লীগ নেতা-ওসিকে হত্যার হুমকি, আটক ২

grafter over 2নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা অাওয়ামী লীগের সভাপতি, বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার ছলিমাবাদ বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন – ছলিমাবাদ ইউনিয়নের অাশ্রাফবাদ গ্রামের মনা মিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৩২) ও মৃত মাতু মোল্লার ছেলে জগৎ মাওলা ওরফে সিদ্দিকুর রহমান (৪০)।বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেব এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অাটকরা দেড় মাস আগে স্থানীয় (ব্রাহ্মণবাড়িয়া-৬) অাসনের সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, উপজেলা অাওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও তাকে একাধিকবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রাণহানির হুমকি দেন।
তারা বিভিন্ন সময় ‘এস.অার সংগঠন জামায়াত’ নামে একটি ফেসবুক অাইডি থেকে এ হুমকি দেন। এছাড়া বিগত দেড় বছরে বাঞ্ছারামপুর উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ককটেল হামলার দায় স্বীকার করা হয় ওই অাইডি থেকে।
তিনি অারো জানান, অাটকদের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি অাইনে মামলা দিয়ে জিজ্ঞাসাবাদ শেষে অাদালতে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা