,

আশুগঞ্জে ২ শিশু কন্যা বিক্রির অভিযোগে থানায় মামলা, ৫ দিনের রিমান্ডে বাবা

Pic Brahmanbariaনিজস্ব প্রতিবেদকবিদেশ যাবার টাকা জোগাতে মারিয়া আক্তার (০৬) ও সামিয়া আক্তার (৪) নামে ২ শিশু কন্যা বিক্রির অভিযোগে শিশুকন্যাদের বাবা মনির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন মা রত্না বেগম। গতকাল বুধবার রাতে আশুগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার আরেক আসামি হলেন রতন দেবনাথ। তবে তিনি পলাতক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত মনির হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলা সুত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে মনির হোসেন বিদেশ যাবার টাকা জোগাতে ২ কন্যা শিশু মারিয়া আক্তার (০৬) ও সামিয়া আক্তার (৪)কে মামলার অপর আসামী রতন দেবনাথের কাছে বিক্রি করে দেন। কিন্ত রতন দেবনাথ শিশুকে নিয়ে গেলেও টাকা না পাওয়ায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে বাড়ি ছেড়ে আত্মগোপন করেন মনির। পরে নবীনগর থেকে স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা অভিযুক্ত মনিরকে আটক করে বুধবার দুপুরে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় রাতে রত্না বেগম তার স্বামী মনির হোসেন ও রতন দেবনাথের নামে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর বরেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বলেন, পলাতক রতনকে গ্রেফতার ও দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে