,

পড়শীর কণ্ঠে বলিউড ছবির গান

porsi-300x200দেশের অগণিত শ্রোতার ভালোবাসা কুড়িয়ে এবার মুম্বাই জয় করতে চলেছেন পড়শী। বলিউড চলচ্চিত্রে প্লেব্যাকের পাশাপাশি একক গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ভারতের বিখ্যাত চলচ্চিত্র ও অ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠান টিপসের সঙ্গে তিন বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, পড়শীর তিনটি একক প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। সেইসঙ্গে টিপসের আগামী চলচ্চিত্রের প্লেব্যাকের শিল্পী হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে বলে জানান পড়শীর বড় ভাই স্বাক্ষর। তিনি বলেন, ‘ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শান কিছুদিন আগে বাংলাদেশের ‘মেন্টাল’ ছবিতে পড়শীর সঙ্গে প্লেব্যাক করেছেন। এ ছবির ‘মন নাজেহাল’ গানটি শানের মাধ্যমে শোনার সুযোগ পান টিপসের দুই কর্ণধার রমেশ তাওরানি ও কুমার তাওয়ানি। কণ্ঠ এবং গায়কী ভালো লাগায় তারা পড়শীর সঙ্গে যোগাযোগ করেন।’

পড়শী বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় গান গেয়ে দর্শক-শ্রোতার ভালোবাসা কুড়াব, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। বলিউডে প্লেব্যাক এবং মুম্বাইয়ে একক গান প্রকাশের মধ্য দিয়ে সে স্বপ্নের অনেকটা পূরণ হতে চলেছে।’ ইতিমধ্যেই বলিউডের ‘লাভসুধা’ ছবির ‘মারজায়ে’ শিরোনামের একটি হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন পড়শী। কথা লিখেছেন সাঈদ কাদরি। সঙ্গীতায়োজন করেছেন মিঠুন। গত রাতে ইউটিউবে টিপসের চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা