,

যুদ্ধজাহাজ সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করল আমেরিকা

amerca-fight-shipআন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর মহড়া এলাকা থেকে নিজের একটি যুদ্ধজাহাজ সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা। ইরানের নৌবাহিনী সতর্কতামূলক বার্তা পাঠানোর পর মার্কিন নৌবাহিনী নিজের যুদ্ধজাহাজ সরিয়ে নেয়ার কথা জানাল। খবর রেডিও তেহরান।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর কমান্ডার কেভিন স্টিফেন্স এক বিবৃতিতে একথা জানানোর পাশাপাশি ইরানের পক্ষ থেকে পাঠানো সতর্কবার্তাকে ‘নিয়মিত ঘোষণা’ বলে এর গুরুত্ব কমিয়ে দেয়ার চেষ্টা করেছেন।

তিনি বলেছেন, “ইরান তার সামরিক মহড়া এলাকায় তাজা গোলাগুলি ব্যবহার করার কথা ঘোষণা করেছে। সাগরে এ ধরনের প্রশিক্ষণ চালানোর সময় এটি একটি নিয়মিত ঘটনা।”

অবশ্য ইরানের মহড়া এলাকা থেকে সরিয়ে নেয়া মার্কিন যুদ্ধজাহাজটি সেখানে ঠিক কী কাজ করছিল তা অবশ্য জানানটি স্টিফেন্স। এর পরিবর্তে তিনি দাবি করছেন, ইরানের নৌবাহিনীর সতর্কবার্তাকে ‘নির্দেশ’ হিসেবে নেয়নি তার বাহিনী।

এর আগে বুধবার ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজটিকে দুইবার সতর্ক করে দিয়েছে তার বাহিনী। নৌবাহিনীর টহল বিমান থেকে একবার এবং ‘আলবোর্জ’ ডেস্ট্রয়ার থেকে আরেকবার সতর্ক করা হয় বলে তিনি জানান। অ্যাডমিরাল সাইয়ারি বলেন, সতর্কবার্তা পাওয়ার পরপরই মার্কিন যুদ্ধজাহাজটি মহড়া এলাকা ত্যাগ করে। জাহাজটির সঙ্গে টহল বিমান ও গানবোট ছিল বলে জানান তিনি।

পারস্য উপসাগরের বিশাল এলাকা জুড়ে বর্তমানে বার্ষিক সামরিক মহড়া চালাচ্ছে ইরানের নৌবাহিনী। ভেলায়েত-৯৪ নামের এ মহড়া বুধবার সকালে শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা