বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের ‘আস্থা’ ফেরাতে পুলিশ বাহিনীকে রাষ্ট্রপতির তাগিদ

2015নিউজ ডেস্ক : প্রতিটি সদস্যকে জনগণের বন্ধু হয়ে উঠতে হবে জানিয়ে জনগণের ‘আস্থা’ ফেরাতে পুলিশ বাহিনীকে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের কল্যাণে আপনাদের আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে। আপনাদের উদ্দেশ্য ও লক্ষ্য হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ‘পুলিশ সপ্তাহ-২০১৬’ উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

পুলিশের হাতে সম্প্রতি দুই সরকারি কর্মকর্তা নির্যাতিত হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই রাষ্ট্রপতির এই তাগিদ এলো।

তিনি বলেন, ‘জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনকালে কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।’

রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। তাদের ট্যাক্সের টাকায়ই দেশ ও সরকার পরিচালিত হয়।’

পুলিশের প্রতি যেন জনগণের আস্থা থাকে, আর পুলিশও যাতে সেই অবস্থানে পৌঁছাতে পারে, সে জন্য এ বাহিনীর সদস্যদের তাগিদ দেন রাষ্ট্রপতি।

‘আমি আশা করি, আগামী দিনগুলোতেও বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আইনের শাসন প্রতিষ্ঠা, সংবিধান ও গণতন্ত্র সুরক্ষা এবং রাষ্ট্রবিরোধী সকল অপতৎপরতা রোধকল্পে ঐকান্তিকভাবে দায়িত্ব পালন করবে’, বলেন রাষ্ট্রপতি।

এ সময় প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবেলায় আধুনিক আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে আরো দৃঢ়ভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান