,

মন্ত্রীর বউ হচ্ছেন পরিমনি!

4e4cd175accd95f587cc0f2780a1910c-5বিনোদন প্রতিবেদক : সময়ের আলোচিত নায়িকা পরিমনি। শিগগিরই মন্ত্রীর বউ হতে যাচ্ছেন। তবে বাস্তবে নয়, পর্দায়। মন্ত্রীর বিয়ে শিরোনামে একটি চলচ্চিত্রে পরিমনিকে মন্ত্রীর বউয়ের চরিত্রে দেখা যাবে।

২০১৪ সালে রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেন। আর এই বিয়ের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো কোন মন্ত্রীর বিয়ে দেখার সৌভাগ্য লাভ করে। আর এ বিয়ে নিয়ে মিডিয়ার মাতামাতির কোনো কমতি ছিলো না।

ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার মন্ত্রীর বিয়ের পর ঘোষণা দেন মন্ত্রীর বিয়ে শিরোনামে একটি চলচ্চিত্র প্রযোজনার। এটি পরিচালনা করবেন জি সরকার।

ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়ক আলমগীর ও মন্ত্রীর বউয়ের চরিত্রে পরিমনি। গেল বছর ডিসেম্বরেই মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। তবে প্রযোজক আবুল হোসেন আশা প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারি মাসেই কাজ শুরু করতে পারব।

এদিকে পরিমনি অভিনীত নতুন সিরেমা পুড়ে যায় মান শুক্রবার সারা দেশে মুক্তি পাবে। সিনেমায় পরিমনির বিপরীতে অভিনয় করেছেন সাইমন।

বর্তমানে খুব ব্যস্ত সময় যাচ্ছে পরিমনির। অনেকগুলো সিনেমার শুটি চলছে। তাই সময়ের অভাবে অনেক পরিচালকের প্রস্তাবই ফিরিয়ে দিতে হচ্ছে তাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা