,

বাহার মোল্লাকে সরাইল প্রেসক্লাবের অভিনন্দন

PP Photoসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : জেলা থেকে প্রথম প্রকাশিত “দৈনিক ব্রাহ্মণবাড়িয়া” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হওয়ায় মোঃ বাহার মোল্লাকে অভিনন্দন জানিয়েছে সরাইল প্রেসক্লাব। গতকাল বুধবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাকে অভিনন্দন জানানো হয়। বাহার মোল্লা দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি, রেডক্রিসেন্টের কার্য-নির্বাহী সদস্য, জেলা শিল্পকলা একাডেমি, সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ও শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি পাঠাগারের পরিচালক। সম্পাদক বদর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, কার্য-নির্বাহী সদস্য মো: সামছুল আরেফিন ও মোহাম্মদ মাসুদ। বক্তারা বলেন, সরাইল উপজেলার পানিশ্বরের কৃতি সন্তান বাহার মোল্লা স্বচ্ছ সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সৎ নিষ্টাবান সাংবাদিকদের পক্ষের বলিষ্ট কন্ঠস্বর বাহার মোল্লার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেন বক্তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে