,

ফ্রান্সে সন্ত্রাসীদের নাগরিকত্ব বাতিল করার উদ্যোগ নিয়ে মন্ত্রীর পদত্যাগ

112882_christiane-taubira1ফ্রান্সের কৃষ্ণাঙ্গ বিচারমন্ত্রী ক্রিস্টিয়ান তাওবিরা পদত্যাগ করেছেন। সন্ত্রাসী প্রমাণিত হলে দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিল করা হবে সরকারের এমন উদ্যোগের প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। বিবিসির খবরে বলা হয়, ফ্রান্সে হাতে গোনা কয়েকজন কৃষ্ণাঙ্গ রাজনীতিকের মধ্যে অন্যতম মিস তওবিরা। এর আগে প্রায়ই তিনি ডানপন্থীদের তরফ থেকে বর্ণবাদমূলক কটাক্ষের শিকার হয়েছেন। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের ঘনিষ্ঠ হলেও, সম্প্রতি দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলে সরকারের উদ্যোগের বিরোধিতা করছিলেন তিনি। তার আপত্তি স্বত্বেও প্রস্তাবটি ফরাসী সংসদে ওঠার প্রাক্কালে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পরে টুইটারে ক্রিস্টিয়ান তওবিরা লিখেছেন, ‘কখনো কখনো প্রতিহত করতে বেরিয়ে যেতে হয়।’ নভেম্বর মাসে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা পর দেশটির সরকার চাইছে, সন্ত্রাসের সঙ্গে যোগসূত্র পাওয়া গেলে দ্বৈত নাগরিকদের ফরাসী নাগরিকত্ব বাতিল করা হবে। এ নিয়ে সংবিধান পরিবর্তন করতে সংসদে আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বিচার মন্ত্রী ক্রিস্টিয়ান তওবিরা তাতে আপত্তি জানিয়েছিলেন। তার বক্তব্য ছিল, নাগরিকত্ব বাতিল করে কোনোভাবেই সন্ত্রাস ঠেকানো যাবেনা। পরে প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালসের সঙ্গে খোলাখুলি বিরোধে জড়িয়ে পড়েন তিনি। প্রেসিডেন্ট ওঁলাদে ক্রিস্টিয়ান তওবিরার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা