,

বিকিনি পরিহিতা বারিস্তা আর বিতর্কিত কফি শপ

200410Coffee-Bikini-Barista2 (1)একটা কফি শপ নামকরা হয়ে উঠতে পারে কফির গুণ ও সেবার ভিত্তিতে। একই বিষয়ে গোলমাল হলে তা কুখ্যাতও হতে পারে। কিন্তু ওয়াশিংটন ডিসির একটি কফি শপ একাধারে নামকরা, বিতর্কিত এবং আলোচনার কেন্দ্রতে চলে এসেছে। এর একটিই কারণ, খোলামেলা আবেদময়ী বারিস্তা। এ কফি শপের বারিস্তারা সবাই বিকিনি পরেন।

বিতর্কের শুরু ‘স্মোকেন হট কফি শপ’-এ আসা ক্রেতাদের মুখে। অনেকে বাচ্চা নিয়ে কফি খেতে গিয়ে রীতিমতো হোঁচট খেয়েছেন। সব বিকিনি পড়া যৌন আবেদনময়ী নারীরা কফি বানাচ্ছেন। এমনকি, অনেকে উর্ধ্বাঙ্গ পুরোপুরি নগ্ন। শুধু স্তনের স্পর্শকাতর অংশে ট্যাটু বা রং বা টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে।

প্রতিদিনের সাধারণ ক্রেতা এবং বাচ্চাদের সামনে এমন অর্ধনগ্ন নারীরা কি বারিস্তা বা ওয়েটার হিসেবে গ্রহণযোগ্য? বিগত কয়েক বছর ধরে একই উপায়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে কফি শপটি। তারপরও আরেকটা প্রশ্ন থাকে। তারা কি খুব ভালো কফি বানান?

সোশাল মিডিয়া ‘ইয়েল্প’ ব্যবহারকারী জানান, সেখানে হট বারিস্তাদের হাতে স্মোকেন হট কফি পাওয়া সম্ভব। তারা দারুণ মোচাস কফি বানান। এগুলো নিয়ে আসেন সুন্দরী তন্বী।

ফোরস্কয়ার অ্যাপের এক ভিজিটর জানান, ওই কফি শপের স্পাইসড চাই দারুণ মুখরোচক। বানানা হ্যামোক এসপ্রেসো শপে এটি পাওয়া যায়। সেখানে দেখতে পাওয়া যায় সব পুরুষ ‘বিকিনি বারিস্তা’।

সমালোচনা উঠলেও অনেকের মাথাব্যথা নেই। কফিটা পোশাক পরে বানানো হচ্ছে, নাকি নগ্ন হয়ে তা কোনো বিষয় না। তাতে চুমুক দিয়ে প্রাণটা জুড়িয়ে গেলে কোনো অভিযোগ নাই। সূত্র : হাফিংটন পোস্ট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা