বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি বোমা আতঙ্ক দিল্লির বিমানে

air-india20160127120233আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি বোমা আতঙ্কে দিল্লি থেকে কাঠমাণ্ডুগামী দুটি বিমানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া ও জেট এয়ারওয়েজের ওই দুটি বিমানে বোমা রাখা আছে এমন ফোন কল আসার পর বুধবার তা পিছিয়ে দেয়া হয়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন নয়া দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, বিমান ছাড়ার কিছুক্ষণ আগে জেট এয়ারওয়েজের এক নিরাপত্তা কর্মকর্তার কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন কল আসে।

ফোন করা অজ্ঞাত ওই ব্যক্তি হাফিজ আজাদ নামে পরিচয় দেন। একই সঙ্গে দিল্লি থেকে ফোন করেছেন বলে জানান। তিনি বলেন, এয়ার ইন্ডিয়ার এ-১-২১৫ এবং জেট এয়ারওয়েজের ৯-ডব্লিউ-২৬০ বিমানে ল্যাপটপের ভেতরে বোমা রাখা আছে।

পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিমানে তল্লাশি চালায়। তবে ওই বিমান দুটি থেকে কোনো কিছু উদ্ধার করতে পারেনি তারা। দুপুর সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে বিমান দুটির দিল্লি ত্যাগ করার কথা ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানে ১২১ এবং জেট এয়ারওয়েজের বিমানের ১২২ যাত্রী ছিলেন।

এর আগে সোমবার দিল্লি থেকে কাঠমান্ডুগামী জেট এয়ারওয়েজের একটি বিমানে বোমা আতঙ্কে তল্লাশি চালানো হয়। দুপুর সোয়া ১টার দিকে উড্ডয়নের আগে দিল্লি পুলিশের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করেন। তিনি বলেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিমানটিতে বোমা উপহার হিসেবে রাখা আছে। এরপর বিমানটিতে তল্লাশি চালিয়ে কোনো কিছু পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান