,

বিশ্বের সবচে বন্ধুভাবাপন্ন এবং বৈরী শহর

1453910724ডেস্ক রিপোর্ট : ভ্রমণে গেলেন। অনেক সুন্দর দেশ। দর্শনীয় স্থান রয়েছে অনেক। কিন্তু সেখানে গিয়ে দেখলেন এখানকার মানুষগুলো বন্ধুভাবাপন্ন নয়। আপনার বিপদে কেউ এগিয়ে আসে না। তাহলে আপনার ভ্রমণের আনন্দটাই হয়ে যাবে কষ্টের।
আর যদি এমন হয়, আপনি যেখানে বেড়াতে গেলেন সেখানের মানুষ অনেক বন্ধুভাবাপন্ন। তারা নিজে থেকে এসেই আপনাকে সহযোগিতা করছে। তাদের এমন আচরণে মুগ্ধ। তাহলে কেমন হয়? নিশ্চয় আপনি অনেক আনন্দিত হবেন। আর এসব কথা বিবেচনা করে  নিউইয়র্কের ভ্রমণ বিষয়ক কন্ডে নাটস ম্যাগাজিন ভ্রমণের জন্য বিশ্বের বেশ কিছু শহরের তালিকা তৈরি করেছে। যে তালিকায় স্থান পেয়েছে বন্ধুভাবাপন্ন ও শক্রভাবাপন্ন শহরগুলো। তবে চলুন আমরা তা দেখে নেই।
তালিকায় অস্ট্রেলিয়ার মেলবোর্নকে শান্তির রাজধানী এবং বন্ধুত্বপূর্ণ শহরের এক নম্বরে রাখা হয়েছে। একই তালিকায় আছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। অন্যদিকে সাউথ আফ্রিকার জোহানসবার্গের মানুষ শান্ত থাকতে পছন্দ করে না। তাই একে শক্রভাবাপন্ন শহরের তালিকার শীর্ষে রাখা হয়েছে।
বিশ্বের সবচে বন্ধুভাবাপন্ন এবং বৈরী শহর
বন্ধুভাবাপন্ন শহর :
১. মেলবোর্ন (অস্ট্রেলিয়া), অকল্যান্ড (নিউজিল্যান্ড) ।
২. ভিক্টোরিয়া (কানাডা)
৩. ডাবলিন (আয়ারল্যান্ড), সিডনি (অস্ট্রেলিয়া)
৪. চারলেসটোন (সাউথ ক্যারোলিনা)
৫. সিয়েম রিপ (কম্বোডিয়া)
৬. কেপটাউন (সাউথ আফ্রিকা)
৭. সাভান্না (জর্জিয়া), সেভিলা (স্পেন)
৮. বুদাপেস্ট (হাঙ্গেরি)
বিশ্বের সবচে বন্ধুভাবাপন্ন এবং বৈরী শহর
বৈরী শহর :
১. জোহানসবার্গ (সাউথ আফ্রিকা)
২. কান (ফ্রান্স)
৩. প্যারিস (ফ্রান্স)
৪. মস্কো (রাশিয়া)
৫. মার্সেলি (ফ্রান্স)
৬. বেইজিং (চীন)
৭. ফ্রাঙ্কফ্রুট (জার্মানি)
৮. নাসাউ (বাহামা দ্বীপপুঞ্জ)
৯. মন্টে কার্লো (মোনাকো) এবং
১০. মিলান (ইটালি)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা