,

নেতিবাচক সহকর্মী : আপনার কর্তব্য

1453898583লাইফস্টাইল ডেস্ক : আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের মানসিকতা নেতিবাচক। তাই তাদের সঙ্গে বোঝাপড়া করে সামনে এগিয়ে যাওয়াই ভালো। এ বিষয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া কিছু পরামর্শ মানবকণ্ঠের পাঠকদের জন্য উল্লেখ করা হলো।

উৎস চিহ্নিত করা :
প্রথমত নেতিবাচক ব্যক্তিদের হতাশার কারণ চিহ্নিত করা। তার হতাশা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা। এক্ষেত্রে সবচেয়ে জরুরি হলো, আশপাশের কথায় কান না দিয়ে নিজের বিচার-বুদ্ধি দিয়ে নেতিবাচকতার শিকড় খুঁজে বের করা।

আলোচনা করা :
নেতিবাচকভাব দূর করার সবচাইতে কার্যকরী উপায় আলোচনা। পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাচ্ছে মনে হলে নম্রভাবে সহকর্মীর মুখোমুখি হতে হবে। সহকর্মীর নেতিবাচকভাবের কাছে হার মানা যাবে না। সেইসঙ্গে রক্ষণশীল মনোভাব প্রকাশ করাও উচিৎ হবে না। বরং, তার সঙ্গে কথা বলতে হবে, তার কথা শুনতে হবে।

এড়িয়ে চলা :
মনে রাখবেন, আলোচনা ভালো ফলাফল দিতে সাহায্য করে। তবে কিছু ক্ষেত্রে দূরত্ব বজায় রাখা এবং চুপচাপ থাকাই উত্তম। কারণ নেতিবাচক মানসিকতার সহকর্মী হয়ত সবার মনোযোগ পাওয়ার উদ্দেশ্যেই এসব করছে। ফলে এর সঙ্গে জড়িয়ে আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। তাই তার সঙ্গে ভদ্রভাবে দূরত্ব বজায় রাখাই শ্রেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা