,

জলিল চাইলেই সঙ্গে নাচবেন কারিনা!

765e3019fc1fc1f9bf6dea5ee0a4e95d--Untitled-3বিনোদন প্রতিবেদক : ‘কারিনার সঙ্গে নাচার “বাসনা” আছে?’ হাসতে হাসতেই অনন্ত জলিল বললেন, ‘বাসনা আবার কী… জলিল চাইলেই তো হয়। আগেও এমন হয়েছে।’ সংবাদ সম্মেলনে এমন আত্মবিশ্বাস নিয়েই বলিউডের তারকা কারিনা কাপুরের সঙ্গে এক মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক অনন্ত জলিল।

‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ (অনন্ত জলিল) অনুষ্ঠানটি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল আজ বুধবার দুপুরে। সংবাদ সম্মেলনে অনন্ত জলিলকে বেশ কয়েকবারই প্রশ্ন করা হয়েছিল, কারিনার সঙ্গে ঠিক কী ধরনের পরিবেশনায় অংশ নেবেন তিনি? অনুষ্ঠানের আগে এ বিষয়ে কোনো কিছুই আগাম প্রকাশ করে এর চমক নষ্ট করতে চাননি তিনি। অগত্যা তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কারিনার সঙ্গে নাচার বাসনা আছে কি না?
আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’। ছয় ঘণ্টার এই অনুষ্ঠানে অংশ নেবেন বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর। আর গান গাইবেন জাবেদ আলী ও কণিকা কাপুর। বাংলাদেশ থেকে এ আয়োজনে অংশ নেবেন অনন্ত জলিল।

অন্তর শোবিজ আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে ৬০ সদস্যের একটি দল নিয়ে ঢাকায় আসবেন কারিনা কাপুর। আর এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে স্বপন চৌধুরী জানান, ‘ক্লিন ঢাকা কনসার্টটি জুড়েই থাকবে ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঢাকা শহরের পরিচ্ছন্নতাকর্মীদেরও সহযোগিতা করব।’
‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অন্তর শোবিজের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে ১৩ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে কারিনা কাপুর ও তাঁর দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে