,

ক্ষতিপূরণ পাচ্ছেন মুস্তাফিজ

88857_150বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য বোর্ডের পক্ষ থেকে মুস্তাফিজকে ক্ষতিপূরণের বিষয়ে খুব শিগগিরই একটি বৈঠক ডাকা হবে বলে জানা গেছে।
তবে কোনদিন বৈঠক অনুষ্ঠিত হবে তা জানা যায়নি। এর আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও এমন প্রস্তাব দিয়েছেন। তিনি জানান, প্রয়োজনে যেন ক্ষতিপূরণ দিয়ে হলেও পিএসএলে না পাঠানো হয় মুস্তাফিজকে।
গত ২২ ডিসেম্বর পাকিস্তান সুপার লিগের নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে গোল্ড ক্যাটাগরিতে মুস্তাফিজকে ৫০ হাজার ডলারে লাহোর কালান্দোর কিনে নেয়।
আগামী ৪ ফেব্রুয়ারি দুবাই এবং শারজায় শুরু হবে পিএসএল। শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। মুস্তাফিজ ছাড়াও লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
এদিকে শারীরিকভাবে পুরোপুরি ফিট না হওয়ায় মুস্তাফিজকে দেশের বাইরে কোনো লিগ খেলতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এবিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মুস্তাফিজ শারীরিকভাবে খুবই দুর্বল। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অসুস্থ হওয়ায় তাকে আর মাঠে নামানো হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। এই মুহূর্তে তাকে দেশের বাইরে খেলতে পাঠানো কঠিন।
তিনি আরো বলেন, মুস্তাফিজ যদি সুস্থ হয় তাহলে তাকে প্রথমে এশিয়া কাপ খেলানো হবে। পরে বিশ্বকাপ খেলানো হবে।
গত বছর জুলাইয়ে ভারতের বিপক্ষে ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ব্যাপকভাবে আলোচনায় চলে আসেন মুস্তাফিজ।
এদিকে লাহোর কালান্দোরের জন্য আরও চিন্তার খবর হলো-ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল ইঞ্জুরির কারণে পিএসএলে না-ও খেলতে পারেন।

সূত্র : বাংলাদেশের খেলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা