,

ছোট্ট ছেলে বিশ্বের সবচেয়ে বড় ‘মেসি-ভক্ত’

news-image

112794_Messiবিশ্বজুড়ে লিওনেল মেসির ভক্তের অভাব নেই। বার্সেলোনার এ আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রতি নিজের ভালবাসা প্রকাশ করে অনেক কিছুই করেন সমর্থকরা। কিন্তু এবার ব্যতিক্রম উপায়ে নিজের ভালবাসা প্রকাশ করলো পাঁচ বছরের ছেলে মুর্তজা আহমদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তানের এই ছোট্ট ছেলেটিকে বিশ্বের সবচেয়ে বড় মেসি-ভক্ত বলা হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের গজনিতে জন্ম এই ছেলেটির। বাবা একজর গরীব কৃষক। পুত্রকে জার্সি কিনে দেয়ার মতো সামর্থ তার নেই। তার ছোট্ট ছেলেটি লিওনেল মেসির দারুণ ভক্ত। বাবার কাছে কয়েকবার বায়না ধরেছেন, মেসির নাম সংবলিত একটি জার্সি কিনে দিতে। কিন্তু গরীব বাবার পক্ষে সেটা সম্ভব হয়নি। তবুও মেসির জার্সি তার চাই-ই চাই। জার্সি কিনতে অসামর্থ হওয়ায় ছেলেটি নিজেই বের করে ফেলে বুদ্ধি।Messi

মুর্তজার বাবা আসিফ বাজার করে নিয়ে আসেন একটি প্লাস্টিকের ব্যাগে। ব্যাগটি আর্জেন্টিনার জার্সির মতো সাদা-নীল রঙের। এই ব্যাগ দিয়েই বাবার সাহায্যে ছেলেটি তৈরি করে ফেলে একটি আর্জেন্টিনার জার্সি। প্লাস্টিকের ব্যাগের ওই জার্সির পেছনে কেউ একজন মেসির নাম ও তার জার্সি নম্বর লিখে দেন। এতেই মহাখুশি আফগানস্তানের এ ছোট্ট ছেলেটি। মেসির জার্সি পরিহিত তার কয়েকটি ছবি তুলে কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এরপরই ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন পর্যন্ত মেসির প্রতি ভালবাসা প্রকাশের সবচেয়ে বড় ঘটনা এটি বলে মনে করেছন অনেকে। অধিকাংশই ছেলেটিকে বিশ্বে মেসির সবচেয়ে বড় ভক্ত বলে অভিহিত করেছেন। এমন আলোড়ন সৃষ্টির বিষয়টি সামনে এনেছে সংবাদামধ্যম ‘বিবিসি’। তারা মুর্তজার বাবার কাছ থেকে সাক্ষাৎকারও গ্রহণ করেছে।

সেখানে তিনি বলেন, ‘আমার এই ছেলেটি সত্যিই মেসি ও ফুটবল অনেক ভালবাসে। আমার কাছে কয়েকবার মেসির জার্সি কিনে দেয়ার জন্য বায়না ধরে সে। কিন্তু আমি একজন কৃষক। জার্সি কেনার মতো সঙ্গতি আমার নেই। এতে বাজার থেকে আনা প্লাস্টিকের ব্যাগ দিয়েই সে মেসির জার্সি বানানোর সিদ্ধান্ত নেয়। এখন সে অনেক খুশি।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলেটি মেসির সঙ্গে দেখা করতে চায়। তার বিশ্বাস, কেউ একদিন তাকে মেসির সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা