,

থাই পুতুলের জন্য বিমান টিকিট, খাবার

dolllসুপার ন্যাচারাল বা অতি প্রাকৃতিক পুতুলের জন্য যাত্রীরা থাই এয়ারলাইনের বিমানে আসন কিনতে পারবেন। এমন পুতুলকে দেয়া হবে স্ন্যাকস ও পানীয়। এসব পুতুল এতটাই বাস্তব যে, কেউ প্রথম দর্শনেই তাকে মানবসন্তান হিসেবে ভেবে বসতে পারেন। এসব পুতুলের জন্য আসন বরাদ্দ রাখছে বিমান। এমন একটি পুতুলের নাম লুক থেপ। নিষ্পাপ এক শিশুর মতো দেখতে সে। মনে করা হতো শিশুদের সব গুণ আছে তার মধ্যে। থাইল্যান্ডের জন্য সৌভাগ্য আনতে পারে সে। তাই থাইল্যান্ডের অনেক মানুষ এ পুতুলকে সম্মান করেন। আপনি বসে আছেন বিমানে। কিন্তু আপনার পাশেই যদি এমন একটি পুতুল বসানো থাকে প্রথমে বুঝতেই পারবেন না সে পুতুল।

অতি প্রাকৃতিক, অতি বাস্তব এক শিশু বলে মনে হবে তাকে। পার্থক্য হলো সে কাঁদে না। নড়াচঢ়া করে না। এর কারণ, সে মানব সন্তান নয়, একটি লুক থেপ। তাকে কেউ কেউ চাইল্ড অ্যাঞ্জেলও বলে থাকেন। থাইল্যান্ডের কোন বিমানে চড়েছেন আর তখন যদি আপনার পাশে এমন একটি পুতুল দেখতে পান তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ, থাই এয়ারওয়েজের অঙ্গ প্রতিষ্ঠান থাই স্মাইল এয়ারওয়েজ তার স্টাফদের নির্দেশ দিয়েছে লুক থেপের জন্য যাত্রীরা যেন সিট বরাদ্দ নিতে পারেন। থাই স্মাইল এয়ারওয়েজ আঞ্চলিক পরিবহনে ব্যবহার করা হয়।

স্থানীয় মিডিয়ায় এ বিমান সংস্থা থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, লুক থেপ শুধু মানুষের মতো একটি আসনই পাবে বিমানে তা নয়। একই সঙ্গে তাকে স্ন্যাকস ও পানীয় দেয়া হবে। মানব সন্তানকে যেমন বিমানের বহির্গমন সারিতে বসতে দেয়া হয় না, তেমনি লুক থেপকেও সেখানে বসতে দেয়া হবে না। এ বিষয়টিতে দৃষ্টি আকৃষ্ট হয়েছে থাইল্যান্ডের ডিপার্টমেন্ট অব সিভিল এভিয়েশনের। তারা বিষয়টি নিয়ে আলোচনা করছে। আলোচনা হচ্ছে কিভাবে নিরাপত্তার বিষয়টি এক্ষেত্রে নিয়ন্ত্রিত হতে পারে তা নির্ধারণ করা নিয়ে।

তবে নোক এয়ারের প্রধান নির্বাহী প্যাটি সারাসিন বলেছেন, তারা এ পুতুলকে অন্য পুতুলের মতোই দেখবেন। লুক থেপের জন্য আলাদা কোন ব্যবস্থা নেই। যাত্রীরা ভ্রমণের সময় পুতুলকে তাদের কোলের ওপর রাখতে পারবেন। যদি তাদেরকে পুতুলের জন্য একটি সিট নিতে বলা হয় তা যাত্রীদের জন্য অতিরিক্ত একটি খরচ। তাই আমরা পুতুলের জন্য সিট বরাদ্দ নিতে বলবো না। আবার আমরা তাদেরকে একটি সিট নেয়ার বিষয়ে নিষেধও করতে পারবো না। অর্থাৎ তারা খুশি হয়ে পুতুলের জন্য একটি সিট নিলে সেক্ষেত্রে আমাদের বলার কিছু থাকবে না। এয়ার এশিয়াও একই ধরণের কথা বলেছে। উল্লেখ্য, একটি লুক থেপ পুতুলের দাম প্রায় ৩৬২ ডলার। যেসব দম্পতির বাচ্চা হয় না তারা এ পুতুল কিনে তাকে নিজের সন্তানের মতো আদর দেন। ওদিকে মঙ্গলবার চিয়াং মাই এয়ারপোর্টে একটি কালো সুটকেসে একটি লুক থেপ লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়েছে। ওই সুটকেসে মাদক নেয়া হচ্ছিল। অভিযানে তার ভিতর পাওয়া যায় ২০০ ইয়াবা ট্যাবলেট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা